বাণিজ্য সচিব হলেন আতাউর রহমান খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ মে ২০২৬, ২১: ৫৫
মো. আতাউর রহমান খান। ছবি: সংগৃহীত
মো. আতাউর রহমান খান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আতাউর রহমান খান বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement