একুশে পদক পেলেন ববিতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৪
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন চিত্রনায়িকা ববিতা। ছবি: ভিডিও থেকে
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে একুশে পদক গ্রহণ করেন চিত্রনায়িকা ববিতা। ছবি: ভিডিও থেকে

​বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকে ভূষিত হয়েছেন বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার পপি, যিনি রূপালি পর্দায় ‘ববিতা’ নামে বিশ্ব জুড়ে সমাদৃত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ববিতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

ববিতা দীর্ঘ অভিনয় জীবনে ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আলোর মিছিল’, ‘আবার তোরা মানুষ হ’।

কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র ‘অশনি সংকেত’-এর প্রধান অভিনেত্রী হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছে যান ববিতা।

গুণী এই শিল্পী তার বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় ৭০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন এবং মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি লাভ করেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement