‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৮: ৫০
শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচিতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচিতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আজকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা। বুধবার বিকেলে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।

শিক্ষার্থীরা বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি চলবে।

বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, শিক্ষা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।

শিক্ষার্থীদের মতে, এটি কোনো এক দিনের কর্মসূচি নয়; বরং তাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের লক্ষ্য স্পষ্ট। শিক্ষাই তাদের জীবনের সবচেয়ে বড় আশা। সেই আশা বাস্তবায়নের জন্য তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বাড়ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement