গণমাধ্যম-সাংবাদিকদের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণমাধ্যম-সাংবাদিকদের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টারসহ বাংলাদেশে সাংবাদিক, সম্পাদক ও সংবাদপত্র কার্যালয়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সাংবাদিকতার স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারকে সরাসরি আঘাত করে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা। ওসমান হাদির মৃত্যুর খবরে ‘ভারতীয় আধিপত্যবাদে’র বিরুদ্ধে আন্দোলনের নামে এ হামলা চালানো হয়।

বিবৃতি মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বলেছে, সব গণমাধ্যম কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা উচিত এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

সাংবাদিকদের নির্ভয়ে কাজ করতে পারা উচিত এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ ও একটি তথ্যভিত্তিক সমাজের জন্য অপরিহার্য বলেও বিবৃতিতে উল্লেখ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement