প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে চলমান নৈরাজ্য নিরসন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন কুইন্সল্যান্ড বিএনপির নেতারা।
ব্রিজবেনে আয়োজিত বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম বিষয়ক এক আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল-জুলুম সহ্য করেও বেগম জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিগত সরকারের নিষ্ঠুর আচরণের চিত্র তুলে ধরেন এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া ছিলেন সহনশীলতা ও আপসহীন নেতৃত্বের এক অনন্য প্রতীক। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম ত্যাগ স্বীকার করেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে বর্বরোচিত নির্যাতন ও অবহেলা সহ্য করেও তিনি দেশের মানুষের কথা ভেবে গেছেন। বিশেষ করে পরিত্যক্ত কারাগারে তাঁকে বন্দি রাখার ঘটনাকে বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন আলোচকরা।
অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ইসলাম- খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে তৎকালীন সরকারের নিষ্ঠুর আচরণ, অবহেলার ও মানবিক দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাঁর প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, তা নজিরবিহীন।
ব্রিজবেন বিএনপির সহ-সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘বেগম জিয়া সবসময়ই প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি পরিহার করে চলেছেন। এমনকি হাসিনা সরকারের পতনের পরও তিনি দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। বর্তমানের এই সংকটময় সময়ে তাঁর মতো অভিভাবককে বাংলাদেশের খুব প্রয়োজন।’
কুইন্সল্যান্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে এখন স্থিতিশীলতা ফেরানোই মূল চ্যালেঞ্জ। আর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল এই স্থিতিশীলতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।’
অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ
৭ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”
৮ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’
৯ ঘণ্টা আগে
শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।
১০ ঘণ্টা আগে