প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণায় কোনো ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙানো যাবে না।
মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং সংলগ্ন এলাকায় একাধিক প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যানার টাঙিয়েছেন। এ ছাড়াও ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোট’ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফেস্টুন সাঁটিয়েছে।
এসব ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবলমাত্র সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না।
যেসব প্রার্থী ইতোমধ্যে ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছেন, তাদের অনতিবিলম্বে তা সরিয়ে নিতে বলা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।
১৪ ঘণ্টা আগে
ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে