নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও কোচিং বন্ধসহ ৯ দাবি মাইলস্টোন অভিভাবকদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন স্কুলটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্বজনরা। ছবি: ফোকাস বাংলা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্কুলটির অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের আইন ভেঙে চালানো ‘কোচিং বাণিজ্য’ বন্ধের দাবিও জানিয়েছেন তারা। পাশাপাশি বিমানবন্দরের রানওয়ে থেকে মাইলস্টোনের ক্যাম্পাস সরিয়ে নেওয়াসহ মোট ৯টি দাবি তুলেছেন তারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা এ ৯ দফা দাবি তুলে ধরেন।

লিখিত দাবিগুলো পাঠ করেন নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর, মারিয়াম উম্মে আফিয়ার মা উম্মে তামিমা আক্তার ও তানভীর আহমেদের বাবা রুবেল মিয়া।

অভিভাবকদের দাবিগুলো হলো— মাইলস্টোনসহ সারা দেশে কোচিং বাণিজ্য বন্ধ, কোচিং বাণিজ্য পরিচালনা করায় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের বিচার, কোচিং বাণিজ্যের হোতাদের অপসারণ ও বিচার, অপপ্রচারকারী শিক্ষকদের শাস্তি ও পরিবারকে হয়রানি বন্ধ, নিহত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন স্থানান্তর, সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ প্রকাশ, রিট অনুযায়ী সরকারের ক্ষতিপূরণ প্রদান এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনবসতিহীন এলাকায় সরানো।

লিখিত বক্তব্য শেষে নিহত শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক সংবাদ সম্মেলনে কথা বলেন। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দুই সন্তান তাহিয়া আশরাফ নাজিয়া ও আরিয়ান আশরাফ নাফিকে হারানো বাবা আশরাফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ওদের ম্যাডাম আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছে মেয়েকে কোচিংয়ে দিতে। বিমান দুর্ঘটনার দিন আমাদের না জানিয়ে মেয়েকে অতিরিক্ত সময় রেখে দেয়। ছেলে তার বোনকে খুঁজতে দৌড়ে দোতলায় যায়। ভাইকে দেখে বোন বারান্দায় বেরিয়ে আসে। তখনই বিমান দুর্ঘটনা হয়। স্কুলের ভুলের কারণে আমার দুই সন্তান যে চলে গেল এই বয়সে, আমার আর কী আছে!

সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিহত জারিফ ফারহানের বাবা মো. হাবিবুর রহমান বলেন, কোচিং বাণিজ্যের বিষয়ে আমার চাইতে ভুক্তভোগী হয়তো আর কেউ নেই। অনেক চাপের মধ্যে ছিলাম। প্রতিনিয়ত কোচিং করাতে বলা হতো। কোচিং করলে ভালো ফল হতো, না করালেই ফল খারাপ হতো। আমার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো শক্তি ছিল না।

নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর বলেন, ফুলের মতো বাচ্চারা স্কুলে গিয়েছিল। আগুনে পুড়ে গিয়ে চেহারাটাও দেখা যায়নি। এখন নাকি টাকার জন্য আমরা কান্না ধরে রাখছি, এমন কুরুচিপূর্ণ কথা বলেছেন মাইলস্টোনের শিক্ষকরা। আমরা টাকা চাই না, বিচার চাই।

সংবাদ সম্মেলনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অন্য শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তাদের হাতে ছিল নিহত শিক্ষার্থীদের ছবিসংবলিত প্ল্যাকার্ড।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

১৪ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

১৪ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে