প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রকাশিত ফল ওয়েবসাইটে লগইন করে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এতে আবেদন করেছে প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী। আজ তাদের ফল প্রকাশ করা হলো।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করে। পরে ফল পুনর্নিরীক্ষণে আরো চার হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করে। সব মিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ আট হাজার ২১৮।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।
১৫ ঘণ্টা আগে
ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে