ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: তদন্তে ৩ সদস্যের কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী বি এম ফাহমিদা আলমকে দলবেঁধে ধর্ষণ করার হুমকির ঘটনার সত্যতা নিশ্চিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

আহ্বায়ক হিসেবে কমিটির দায়িত্বে রাখা হয়েছে ঢাবির সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। কমিটির বাকি দুই সদস্য হলেন— সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৮ আগস্ট আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিতত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বি এম ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেছিলেন। ফাহমিদা নিজেও এই নির্বাচনে ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী।

ওই রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচনে দুই মাসের স্থগিতাদেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘণ্টাখানেক পরই অবশ্য চেম্বার আদালত সে আদেশ স্থগিত করেন। পরে মঙ্গলবার চেম্বার জজ জানান, বুধবার আপিল বিভাগের ফুলকোর্ট তথা প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে এ নিয়ে শুনানি হবে।

সোমবার ডাকসু নির্বাচন নিয়ে উচ্চ আদালতের আদেশের পর রিটকারী ফাহমিদাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশন ও শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হুসেন।

এ ঘটনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ ও ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের ভিপি প্রার্থী মো. নাইম হাসান প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা উদ্‌ঘাটনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিন সদস্যের এই সত্যানুসন্ধান তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

১০ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

১১ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

১১ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

১১ ঘণ্টা আগে