দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি প্রকৌশল শিক্ষার্থীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রকৌশল অধিকার আন্দোলনের দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ২০ এর শিক্ষার্থী জুবায়ের আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের ৫ দফা দাবি উপস্থাপন করছি।’

৫ দফা দাবি গুলো হলো— স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিমধ্যে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। ওই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কমিটির সংস্কার করে উত্থাপিত তিন দফা দাবিকে দ্রুত সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ মর্মে সংশ্লিষ্ট ৩ উপদেষ্টা ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে।

হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

পুলিশ দিয়ে এ আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না। সাবেক বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

যেসব পুলিশ এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত তাদের বহিষ্কার করতে হবে। আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।

এ সময় অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, ‘পুলিশি হামলায় অন্তত ৫০-৬০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

১৪ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

১৪ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে