৩ দাবিতে আগারগাঁও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১: ০৫
৩ দাবিতে বৃহস্পতিবার আগারগাঁওয়ের প্রধান সড়ক অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ফোকাস বাংলা

তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে বেগম রোকেয়া সরণিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ঐ রাস্তায় চলাচলকারী সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জমায়েত হয়ে মিছিলসহকারে আগারগাঁও এলাকায় যান। বেলা পৌনে ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ অবরোধ কর্মসূচি। এর আগে বুধবার (২৭ আগস্ট) রাতে কৃষিবিদ ঐক্য পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে তাদের ফেসবুক গ্রুপে বিষয়টি নিশ্চিত করা হয়।

শিক্ষার্থীরা বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগান দেন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। এ সময় বেগম রোকেয়া সরণি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, 'শেকৃবির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা যানজট এড়াতে বিকল্প রুটে গাড়ি সরিয়ে দিচ্ছি।'

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।
  • নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা (বিএডিসির কোটা বাতিল)।
  • কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

১২ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

১২ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

১২ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

১২ ঘণ্টা আগে