তিনি বলেন, ‘মুক্ত হওয়ার পর জাহাজটি আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। তবে সোমালিয়ার উপকূল ছেড়ে আসতে অন্তত তিনদিন সময় লাগতে পারে। দস্যুদের দলনেতা সোমালিয়ার ভাষায় যে চিঠি দিয়েছে সেটিতে মূলত দুবাই পৌঁছা পর্যন্ত আর কোনো দস্যুগ্রুপ জাহাজটিকে আক্রমণ করবে না সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। লিখে
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন থাকায়, মার্শের ইনজুরি নিয়ে চিন্তায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এজন্য চিকিৎসার জন্য দ্রুতই মার্শকে দেশে ফিরিয়ে নিয়েছে সিএ। দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মৌসুমে মার্শ আবারও আইপিএলে খেলতে নামবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়।
দূর-দূরান্তে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাস, লঞ্চ ও রেলে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। ঈদের আগে একদিন ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ আগে ৭ ও ৮ এপ্রিলও ছুটি নিয়ে রাজধানী ছেড়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমাগ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সম্প্রতি ‘ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়’ শিরোনামে বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরল ইন্টার মিয়ামি। মিয়ামির জয়ে ফেরার দিনে গোল করেছেন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুই বড় তারকার স্কোর করার দিনে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে মিয়ামি।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার রাত ১১টার দিকে বাহুবল উপজেলার ডাকবাংলো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা বিভাগ।
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি ২৩ নাবিক। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তিপণের ডলার-ভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় তারা। আজ রোববার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন জিম্মি জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম।
বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।
তিনি বলেন, ডেঙ্গু রোগের বেস্ট চিকিৎসা হচ্ছে প্রিভেনশন। আমরা আগে প্রতিরোধ করি। আমরা সচেতন হয়ে যদি নিজেদের বাড়ি-ঘর নিজেরা পরিচ্ছন্ন রাখি তাহলে এই ডেঙ্গু মশার উপদ্রব থেকে আমরা রক্ষা পাব। আমি স্পষ্ট করে বলতে পারি, ডেঙ্গু রোগে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না।
ঢাবি উপাচার্য বলেন, নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা। আমরা রোববার বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, বিগত বছরের তুলনায় এ বছরও ভালো কাটবে। এবারের উপজীব্য বিষয় হলো ‘অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া’। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয়
পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজনে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামীকাল রোববার পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ-১৪৩১। বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই, তবুও অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বান্দরবান জেলার রুমা উপজেলা ভ্রমণে পর্যটকদের চারটি নির্দেশনা দিয়ে একটি পত্র জারি করেছিল রুমা উপজেলা প্রশাসন। ৯ এপ্রিল ওই পরিপত্র জারি করা হয়। তবে শুক্রবার (১২ এপ্রিল) ওই চার নিদর্শনা স্থগিত করে একটি পত্রাদেশ জারি করেছে রুমা ইউএনও দিদারুল আলম (রুটিন দায়িত্ব)।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে এর আওতায় পাশের বিভিন্ন জেলার রোগীদের জন্য বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল স্থাপন করা হবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
ঈদে দুই দিন বন্ধ থাকার পর চলা শুরু করেছে মেট্রোরেল। শনিবার সকাল থেকে চলা শুরু করা মেট্রোরেলে রমজানের সূচি আর থাকছে না। ফলে আগের সূচিতে এক ঘণ্টা বাড়তি সময় আর থাকছে না।