রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটি আইনের পরিপন্থি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।’
বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এই সরকারের শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আমরা করতে চাই। এখন ভারত আমাদের এই পরামর্শ দিচ্ছে। গত ১৫ বছরে এখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। তখন তো ভারত কোনো কথা বলেনি। এখন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নে
২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইসি সচিব বলেন, “প্রার্থীদের কাছে অস্ত্র রাখা আচরণবিধির সঙ্গে বিরোধপূর্ণ নয়। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আচরণবিধিতে পরিবর্তন আনা হতে পারে।”
পাচার হওয়া অর্থ বিদেশ থেকে দেশে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সরেজমিনে দেখা যায়, লং মার্চ এগোতে না পাড়ায় জুলাই ঐক্যের লোকজন প্রগতী সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ ছাড়া ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জ
তিনি বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি আসলে কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।
রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৫ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।
ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসাথে চলছে। তাদের বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়েছে। অন্য মামলার আসামি সালমান ও আনিসুলের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
ড. আসিফ নজরুল বলেন, আগে প্রবাসী কর্মীদের কাছ থেকে শত শত কোটি টাকা অবৈধভাবে আদায় করা হতো। বিদেশগামীদের সঙ্গে নানাভাবে দুর্নীতি করা হতো। আমরা এসব বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।
নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অনুকূল নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য ও প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান,
ইনকিলাব মঞ্চের বরাত দিয়ে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।’
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার দুপুরে তাকে সেখানে হাজির হতে বলা হয়। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ২৮ হাজার ৩৪৮ জন নারী ভোটার এখন পর্যন্ত নিবন্ধন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাঁদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।