ত্বকের যত্নেও থানকুনি পাতার জুড়ি নেই। একজিমা, ফুসকুড়ি, চুলকানি বা সাধারণ ঘায়ের চিকিৎসায় থানকুনি পাতা চূর্ণ করে বা পেস্ট বানিয়ে ব্যবহার করা হয়।
জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন সরকারের 'আমলাদের' সাথে সরকারের রাজনৈতিক নেতৃত্বের বোঝাপড়ার ঘাটতি থাকার কারণে দুই পক্ষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে, যার ফলে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এমন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুললে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
রেজাউল করিম হীরা ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিএনপির প্রার্থী সিরাজুল হককে পরাজিত করেন। পরে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও
ওই আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশন চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ড
অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। সেগুলো হলো— সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন, যা অনানুগত্যের শামিল বা অন্য যেকোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীর সঙ্গে সম
তিনি বলেন, ‘স্থিতিশীলতা ও নির্বাচন প্রশ্নে বলতে হয়, অন্তর্বর্তী সরকারের ইতোমধ্যে ৯ মাস চলে গেছে। এখন নির্বাচনের একটি সুনির্দিষ্ট ডেট দেওয়া যুক্তিযুক্ত হবে। সেটা ডিসেম্বর হোক বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ౼যেটাই হোক। নির্বাচনের সুনির্দিষ্ট ডেট ঘোষণার সময় এসে গেছে।’
মঙ্গলবার ঢাকার বনানীর প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম ও কমিউনিটির প্রতিনিধিরা যৌথভাবে স্কুল পর্যায়ে শিশু স্থুলতা প্রতিরোধে টেকসই ও কার্যকরী কৌশল নির্ধারণে একত্রিত হন।
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলছে, বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়াই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এখন মুক্তির পালা।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের সময় জাপানের পক্ষ থেকে ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে বলে আমরা প্রত্যাশা করছি। যার মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের বাজেটারি সহায়তা, ২৫০ মিলিয়ন রেলখাতের উন্নয়ন এবং ২৫০ মিলিয়ন ডলার অন্যান্য খাতের জন্য।
সুব্রত বাইনকে গ্রেপ্তারের বিষয়টি প্রশাসনে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাজধানীতে সাম্প্রতিক যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের হাত রয়েছে।
তবে এই লঘুচাপের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি হয়তো নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা কম। তবে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সারা দেশেই।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে 'অপহরণ ও হত্যাচেষ্টা' মামলায় সাত বছরের সাজার বিরুদ্ধে আপিলের রায়ে খালাস পেয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান।মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় দেন। এ সময় শফিক রেহমান আদালতে উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ঈদ ব্যবস্থাপনার অংশ হিসেবে ঘরমুখো মানুষের সুবিধার্থে আজ মঙ্গলবার শুরু হয়েছে ঈদযাত্রার শেষ দিনের—অর্থাৎ ৬ জুন তারিখে ট্রেনে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।