ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।
ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের যেকোনো সংকট ও দুর্যোগে পাশে থাকার ঘোষণা দিয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে কর্মীদের উদ্দেশে তিনি এই কথা বলেন।
বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে নুরু ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ, গুচ্ছেগ্রামের বাসিন্দা দিনমজুর নুরু ইসলাম মুখরোচক খাবার দেয়ার প্রলোভনে নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় রোববার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্যে এ দিন ধার্য করেছেন।
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার। শনিবার (১৫ মার্চ) বিক্রি হচ্ছে ২৫ মার্চের অগ্রিম টিকিট। অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।
টানা ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, শনি ও রোববার (১৫-১৬ মার্চ) দেশের ২ বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সোমবার (১৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সার
মরক্কোয় বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে সরকার। তিনি পালিয়ে কানাডায় গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।
তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তার নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। এর জন্য জাতিসংঘ কাজ করছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে হলে মিয়ানমারের রাখাইনেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হওয়া প্রয়োজন রয়েছে।
পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নসিমনের (স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিনে চালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থাও গুরুতর।
দুপুরে বাড়ির উঠানে হাঁটছিল পাঁচ বছর বয়সী শিশু রোহিত। কিছুক্ষণ পর চলে যায় সবার চোখের আড়ালে। অনেক খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত আট ঘণ্টা পর বাড়িসংলগ্ন পুকুরে ভেসে উঠল শিশুটির মরদেহ।
গুতেরেস বলেন, খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা আরও বাড়াতে হবে।
প্রকাশ্যে ধর্ষকের শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে প্রথম সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা।
দেশের ৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় জানিয়ে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, বাংলাদেশ যখন গুরুত্বপূর্ণ সংস্কার ও পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, এমন সময়ে টেকসই ও সবার জন্য সমতাভিত্তিক একটি ভবিষ্যতের জন্য জাতিসংঘের ওপর ভরসা রাখতে পারেন।
ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (১৫ মার্চ) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।