ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (১৫ মার্চ) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় নির্যাতিত স্কুল ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তাঁরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ বছর বয়সের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ভুক্তভোগী শিশুর বাবা-মাকে হুমকি-ধামকি দিয়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রাজধানীর বারিধারায় ডিওএইসএসে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বসবাস করা ভবনের একটি ইউনিটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী ২৪ মার্চের টিকিট।
রাত ৮টার দিকে শিশুটির মরদেহ পৌঁছায় নিজ গ্রামে। এ সময় উপস্থিত কেউ চোখের জল ধরে রাখতে পারেননি। পরে তারাবি নামাজ শেষ হলে তার দ্বিতীয় জানাজা হয়। তারপর মেয়েটিকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
ধর্ষকের বিচার নিশ্চিত করা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষণবিরোধী মিছিলে হামলার পর পুলিশেরই বামপন্থি ছাত্রনেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলো।
ধর্ষণবিরোধী মঞ্চ আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানও।
শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে উনার জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
কাজী মাহফুজুল ইসলাম সুপন বলেন, ১৫ জুলাই মল চত্বরে যারা হামলা করেছে তাদের মাথায় সাদা ক্যাপ ছিল। এরপর যারা আহত হয়েছে, তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেও হামলা করেছিল ছাত্রলীগ। ডাক্তারদের বলা হয়েছিল চিকিৎসা না দিতে। এর সবই ছিল পূর্বপরিকল্পিত। এসব ঘটনায় আমাদের প্রশাসনেরও যোগসাজশ থাকতে পারে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হাসপাতালেই গত বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
তিনজনের বিরুদ্ধেই সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৩৯ (২) ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এমন মর্মান্তিক খবরে গ্রামের সবার চোখেও অশ্রু। মেয়েটির চেনাপরিচিত যারা, তারাও শোকস্তব্ধ। তবে সেই শোকের মধ্যেও সবার চোখে বিচারের দাবি। মেয়েটির এমন পরিণতির জন্য যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন সবাই। তাদের সবার এক দাবি— ধর্ষকদের ফাঁসি হোক। বিচারে যেন কালক্ষেপণ না করা হয়।
মা বলেন, আমার মণি যেভাবে মরছে, আমার মণিরে যেভাবে গলায় ফাঁস দিয়ে মারছে, আমি তারও (অপরাধীর) ফাঁস দিয়ে বিচার চাই। (তার) এরম মৃত্যু চাই আমি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। সন্ধ্যা ৭টায় শহরের নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।