বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষস্থানগুলোর একটি যেন ঢাকার জন্য নিয়মিত হয়ে উঠেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বায়ুমান সূচকে (AQI) ২৭৬ স্কোর নিয়ে রাজধানীর বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সৌদি আরবে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ানসহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রিয়াদে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা তাদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন। ফলে বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।
সংগঠনটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলাইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এবং বাংলাদেশের অধিকার পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন।
আবদুল মহিত তালুকদার জানান, বড়ভাই আব্দুল মোমিন তালুকদার খোকা কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর কয়েকদিন থেকেই ভাইকে লাইভ সাপোর্টে রাখা হয়েছিল। আজ বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ শুরু হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়াও উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
গত বছর সব ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরাহ। দক্ষতা, একাগ্রতা এবং ধারাবাহিকতায় তিনি ছিলেন অনন্য। ভেঙেছেন একের পর এক রেকর্ড এবং নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টেস্ট র্যাংকিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে থাকা বুমরাহ ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটে মালিক হয়েছেন গত বছর। এই মাইলফলকে তিনি পৌঁছেছেন ২
মুক্তিযোদ্ধাদের একাংশ ফ্যাসিস্ট হতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের লড়াই। মুক্তিযোদ্ধাদের একাংশের ফ্যাসিস্ট, ইসলামফোবিক ও খুনি হয়ে ওঠার কারণে আপনি খোদ মুক্তিযুদ্ধ বা সব মুক্তিযোদ্ধাকে অস্বীকার কিংবা প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এটা রাষ্ট্রের ভিত্তির সাথে গাদ্দারি!
এর আগে গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদ্রাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকরা।
হ্যাকাররা লিখেছে, ‘সব হিন্দু এবং হিন্দু দেবতাদের সম্মান করুন। আমি দীর্ঘ সময় থেকেই দেখছি মুসলিমরা হিন্দু এবং হিন্দুত্ববাদকে হেয় করছে। আমি বলে দিচ্ছি সব সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে যদি না হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। এবং আমি হিন্দুদের অপমান বন্ধ করতে চাই। ’
স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখস চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ, ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বা
রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে সুলভ মূল্যে চাল দেওয়ার লক্ষ্যে ফেব্রুয়ারি থেকে ৪২৪ উপজেলায় বিশেষ ওএমএস কার্যক্রম চলাবে সরকার। ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল বিক্রি করা হবে।
সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রেন চালু করতে সমঝোতার বৈঠক। আপাতত তাই ট্রেন পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। সারাদেশে ট্রেন চলাচলও তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।
অবশেষে দেশের সব ইবতেদায়ি মাদ্রাসার পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক।