রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা।
ইলিশ মাছের সরবরাহ ও মূল্যশৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয়ের এই কার্যক্রম যৌথভাবে নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে মারা গেছেন। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সংস্থাটির উপ-পরিচালক কমলেশ মণ্ডল তার আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদ
২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এবারও মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে রয়েছে। রোববার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা। তারা জানিয়েছেন, ৭-৮ মাস যাবৎ তারা বেতন পান না। বিষয়টি অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জানুয়ারি) ধানমন্ডিতে তার বাসায় অভিযানে এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুদক টিম।
সাবেক ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি সোমবার। বাংলাদেশ হাইকোর্টে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি হবে। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার আদালতে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে।
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিএনপির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রিভিউ শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার সমাজসেবী ডা. আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বাদ যোহর টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাঘের শীতের প্রকোপ পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তাপমাত্রার পারদ ১১ থেকে ৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে। ভোর সকালে সূর্য আলো ছড়িয়ে হেসে উঠলেও শীতের দাপট দেখাচ্ছে হিম ঝরানো বাতাস। এ নিয়ে জেলার ওপর দিয়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে বিক্ষোভটি শুরু হয়। ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী
সামাজিক ব্যবসা প্রসারে ২০১০ সালে গঠিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কিভাবে উদ্যোক্তাদের শূন্য থেকে আর্থিক সাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেছে সেসবের বর্ণনা দেন উদ্যোক্তারা। এজন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা।
শফিকুল আলম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী ছাত্রী, যা খুবই ভালো ইমেজ। ডকুমেন্টারিতে দেখলাম আন্দোলনে মেয়েরা নেতৃত্ব দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এই ইমেজ বিশ্বকে জানাতে হবে। ইমেজের সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জড়িত। এ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস সংরক্ষণে কা