Ad

খবরাখবর

সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে

২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আশরাফ খান পোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে

নতুন মামলায় সালমান-আনিসুলসহ ৮ জন গ্রেপ্তার

২৩ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার ৪ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৮ জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

নতুন মামলায় সালমান-আনিসুলসহ ৮ জন গ্রেপ্তার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ

২৩ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকাল ১০টা ৩৬ মিনিটে তাকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারীরা।

চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে ১ চালক নিহত

২৩ ডিসেম্বর ২০২৪

নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ছয়টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. হুসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। এ দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে ১ চালক নিহত

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ ও ভারত

২৩ ডিসেম্বর ২০২৪

দুই মাসও বাকি নেই চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর। হাইব্রিড মডেলে হওয়া ৮ দলের এই টুর্নামেন্টে লড়বে বাংলাদেশও। যেখানে নাজমুল হোসেন শান্তর দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এ সব খবর জানানো হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ ও ভারত

কোস্টাল আলট্রা-ম্যারাথন ২০-২২ ফেব্রুয়ারি, নিবন্ধনের শেষ দিন আজ

২৩ ডিসেম্বর ২০২৪

৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের দৌড় প্রতিযোগিতাকে বলা হয়ে থাকে আলট্রা ম্যারাথন। ‘কোস্টাল আলট্রা ২০২৫’ প্রতিযোগিতাতেও থাকছে ন্যূনতম ৫০ কিলোমিটার দৌড়। আরও থাকছে ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার ক্যাটাগরির ম্যারাথন। এর প্রতিপাদ্য রাখা হয়েছে ‘সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’।

কোস্টাল আলট্রা-ম্যারাথন ২০-২২ ফেব্রুয়ারি, নিবন্ধনের শেষ দিন আজ

গাজীপুরে কারখানার আগুনে নিহত বেড়ে ৩

২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরে কারখানার আগুনে নিহত বেড়ে ৩

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না: সিটিটিসি প্রধান

২২ ডিসেম্বর ২০২৪

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, আমরা যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি সেজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। আপনারা নির্ভয়ে থানায় যাবেন। থানা এলাকায় কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে থানার অফিসার ইনচার্জ, সহকারী পুলিশ কমিশনার বা উপ-পুলিশ কমিশনারকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেবে।

পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না: সিটিটিসি প্রধান

নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি

২২ ডিসেম্বর ২০২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি

৭ মাস পর মাঠে ফিরছে হকি

২২ ডিসেম্বর ২০২৪

আজ বিকেলে হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট রিয়াজুল হাসান (অব) বলেন, আমাদের লক্ষ্য হকিকে মাঠে রাখা। সেই লক্ষ্যে বিজয় দিবস দিয়ে শুরু। সামনে অন্যান্য প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা চলছে।

৭ মাস পর মাঠে ফিরছে হকি

কোনো দলের কাছে দেশ ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

২২ ডিসেম্বর ২০২৪

যাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।’

কোনো দলের কাছে দেশ ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা