দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকার বায়ু। বেলা ৯টা ৪১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩০২। মানের দিক থেকে এটি বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা হয়েছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলা হয়। রোববার দিবাগত রাত ২টার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় পৌঁছেছেন। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকালে একদিনের সফরে তিনি ঢাকায় আসেন।
দোহা ফোরামের দ্বিতীয় দিনে এই সেশনের শুরুতে দোহা ফোরামে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণের প্রেক্ষাপটে আয়োজক ও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রেরিত ৬ মিনিটের তার একটি ভিডিও মেসেজ প্রচার করা হয়। এ সেশনে কাতারের উচ্চশিক্ষা সংক্রান্ত প্রতিমন্ত্রী যোগদান করেন।
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশা ব্যক্ত করেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানান। তিনি বলেন, ফেসবুকের কারণে আপনাদের সম্ভাবনা প্রচুর। তরুণদের উদ্যোক্তা হিসেবে গোড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে।
বৈঠকে অংশগ্রহণের জন্য সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন ভারতের পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতে ঢাকা ত্যাগ করবেন বিক্রম মিসরি। মূল বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে একান্ত আলোচনার সম্ভাবনা আছে।
প্রক্টর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। কারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমাদের বেশ বেগ পেতে হয়। ডাকসু নির্বাচন হলে এই প্রক্রিয়াটি আমাদের জন্য আরও সহজ হবে।
রণধীর জয়সওয়াল বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এফওসিতে অংশ নিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।
ডিএমপি কমিশনার বলেন, গণমামলায় গণআসামি থাকবে না। যেসব বাদী মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। মামলা অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আগস্টের ঘটনায় যেসব সাংবাদিকদের মামলায় আসামি করা হয়েছে তদন্তে তারাও বাদ পড়বেন।
সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমাদের কথা হয়েছে। সারা দেশে বাড়তি নিরাপত্তাসহ ল অ্যান্ড অর্ডার মেইনটেন্যান্সের লক্ষ্যে ডিসেম্বরের ১৬, ২৫ ও ৩১ এবং জানুয়ারির ১ তারিখে টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’
পঞ্চগড় সীমান্তে হত্যা ও সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ সম্পর্কে তিনি বলেন, আমরা বিজিবিকে নির্দেশনা দিয়েছি, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখার জন্য। বিজিবি সীমান্তে সব সময় প্রস্তুত থাকবে। তবে সীমান্তে ওই অর্থে সে ধরনের কোনো বড় উত্তেজনা নাই।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, ময়মনসিংহের একজন ও রাজশাহীর একজন রয়েছে।