এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়।
এতে বলা হয়েছে— সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্
সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ৪৭ নওগাঁ–২ (ধামইরহাট, পত্নীতলা) আসনের সাবেক এমপি শহিদুজ্জামান সরকার গত রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।তাঁর বিরুদ্ধে নওগাঁয় হত্যা চেষ্টা,চাঁদাবাজি,হয়রানি ও হুমকির মামলা রয়েছে।
নেপালকে তাদের মাটিতেই হারিয়ে গতকাল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চার জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। অন্য দুজন হলেন— একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার।
নিজেদের প্রথম ইনিংসে ৪৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে বাংলাদেশ। ৪১৬ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েরা টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। আজ ট্রফি নিয়ে দেশে ফিরবেন তারা। তাদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। আজ চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানোর কাজ শেষ হয়েছে।
আড়ালে থাকা পরিচালকদের ব্যাপারে সিদ্ধান্ত আসছিল না এতদিন। তবে বুধবার বিসিবির বোর্ড সভায় তিনজন পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। টানা তিন বা তার চেয়ে বেশি সভায় অনুপুস্থিত থাকায় পদ গেছে ১১ জনের।
এ সময়ে এক হাজার ২০০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ৫৬ হাজার ৩১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং টিমের কাজ এবং ঢাকায় সফরকালীন সরকারের উপদেষ্টা, সেনাপ্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী প্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক সম্পর্কে অবহিত করেন।
তিনি আরও বলেন, বর্তমানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি এখানে আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যো