ক্রসবার শুরুর দিকে বাংলাদেশের গোলের পথ আগলে দাঁড়িয়েছিল। ১০ মিনিটে নেপালেরও একটা গোলের চেষ্টা আটকে যায় ক্রসবারে। বক্সের বাইরে থেকে আমিশা কারকির একটা শট গিয়ে লাগে ওই পোস্টে। বাংলাদেশ গোল হজম করা থেকে রক্ষা পায় তাতে।
গ্রেপ্তাররা হচ্ছেন— মো. সোহাগ, মো শামীম, মো. নবী, মো. সুলতান, মো. সোহেল, মো. আশিক, মো. সুমন ইসলাম, মো. শাহিন, শরিফুল, সাগর, ময়না বেগম, সেলিনা, রহিমা। তাদের কাছ থেকে নগদ অর্থ, মাদক এবং বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সদস্য কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯, ঢাকা উত্তর সিটিতে ২৫০, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৭, খুলনা বিভাগে ১৪৫ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন
এতে বলা হয়েছে, বিভিন্ন স্ট্যাটাসে থাকা কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। এ সকল আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছেন না। যা জরুরি ভিত্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকে নির্দেশ
তিনি আরও জানান, সাধারণত যে কোসো টিকা দেওয়ার পর খুবই নগণ্য পরিমাণ টিকাগ্রহণকারীর শরীরে সাময়িক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, তখন টিকা গ্রহণকারী শুয়ে বিশ্রাম নিলে খুবই অল্পসময়ের ভেতর ভালো বোধ করে।
পুলিশ জানায়, দুদিনের রিমান্ড শেষে বুধবার সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে সুধারাম থানা থেকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুরে আদালতে রিমান্ড আবেদন বা অন্য কোনো শুনানি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পৌঁ
পুলিশ গত মঙ্গলবার (২৯ অক্টোবর) আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বিজয়ী হয়ে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ড. আবদুস শহীদ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা ছয়বার ওই আসন থেকে নির্বাচিত হন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের দিন ভারতে পালিয়ে যান শেখ হাাসিনা। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন। ছাত্র-জনতা হত্যায় দেশের বিভিন্ন স্থানে তার নামে শতাধিক মামলা হয়েছে।
গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়াতে অনেক কালাকানুন আছে, পর্যায়ক্রমে আমরা সেই কালাকানুনগুলো বাতিলের চেষ্টা করছি। ইতোমধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা যেমন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ফ্যাসিবাদমুক্ত মিডিয়াও চাই।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে
চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত পাঁচ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যার পাঁচটিই শিকার করেছেন তাইজুল। যদিও ইতোমধ্যে ৪০০ ছাড়িয়েছে প্রোটিয়াদের সংগ্রহ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নয়, আজকের বিসিবির সভায় স্থান পেতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। এর মধ্যে রয়েছে সাকিব আল হাসান প্রসঙ্গও। শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সাকিব; কিন্তু বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার ম
আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে হজ যাত্রীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখন পর্যন্ত সরকারিভাবে হজের জন্য দুই হাজার হজ যাত্রী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। বেসরকারিভাবে এ পর্যন্ত ৬৩ হাজারের বেশি হজ যাত্রী রেজিস্ট্রেশন করেছেন।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছে জানিয়ে শারমিন মুরশিদ বলেন, শিগগিরই এই কার্যালয় হবে। তিনি বলেন, ‘এখানে কার্যালয় (মানবাধিকার পরিষদ) থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।’
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করা হলে চালের দাম বৃদ্ধি রোধ করা সম্ভব হবে এবং থাইল্যান্ড ও ভারতের মতো আন্তর্জাতিক বাজার থেকে আমদানি উৎসাহিত হবে। যেখানে শুল্ক ছাড়াই প্রতি কেজির মূল্য যথাক্রমে ৬৬ টাকা ও ৫৪ টাকা হবে।