Ad

খবরাখবর

সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার

১২ অক্টোবর ২০২৪

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক তথ্য জানায় র‌্যাব।

সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার

বিয়ে করলেন হাসনাত আব্দুল্লাহ

১২ অক্টোবর ২০২৪

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার বিয়ের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

বিয়ে করলেন হাসনাত আব্দুল্লাহ

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে ধরতে চলছে সাঁড়াশি অভিযান

১২ অক্টোবর ২০২৪

রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) হত্যার ঘটনায় মো. রাসেল (২২) নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে ধরতে চলছে সাঁড়াশি অভিযান

হোয়াইটওয়াশ এড়াতে পারবে কি বাংলাদেশ

১২ অক্টোবর ২০২৪

প্রথমবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। শঙ্কা জেগেছে নয় বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের। শেষ ম্যাচে টিম টাইগার্সের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। জয় নিয়ে সিলেটে টি-টুয়েন্টি সিরিজের আগে ঘুরে দাঁড়ানো।

হোয়াইটওয়াশ এড়াতে পারবে কি বাংলাদেশ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ মঙ্গলবার

১২ অক্টোবর ২০২৪

এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হবে আগামী‌ মঙ্গলবার (১৫ অক্টোবর)। এ দিন বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ মঙ্গলবার

পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস

১২ অক্টোবর ২০২৪

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পূজা পরিদর্শন করতে শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস

নদী-সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

১২ অক্টোবর ২০২৪

মা ইলিশ রক্ষায় দেশের সাগর ও নদীগুলোতে মাছ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ শনিবার দিনগত রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীগুলোতে জারি থাকবে এ নিষেধাজ্ঞা। এ সময়ে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, মজুত ও পরিবহন দণ্ডনীয় অ

নদী-সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজধানীর পূজামণ্ডপ থেকে ৩ ছিনতাইকারী আটক

১২ অক্টোবর ২০২৪

রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ থেকে তিন দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার পরে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।

রাজধানীর পূজামণ্ডপ থেকে ৩ ছিনতাইকারী আটক

কানাডায় মারা গেছেন অভিনয়শিল্পী জামালউদ্দিন

১২ অক্টোবর ২০২৪

কানাডায় মারা গেছেন অভিনেতা জামালউদ্দিন। যুক্তরাষ্ট্রর আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন টেলিভিশন ও মঞ্চ নাটকের একসময়ের ব্যস্ত এই অভিনয়শিল্পী। হঠাৎ অসুস্থবোধ করলে ছেলে তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

কানাডায় মারা গেছেন অভিনয়শিল্পী জামালউদ্দিন

দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

১২ অক্টোবর ২০২৪

ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ অক্টোবর) ভোরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা

১১ অক্টোবর ২০২৪

আরেক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা

পূজায় ৩৪ অপ্রীতিকর ঘটনায় ১৭ আটক

১১ অক্টোবর ২০২৪

ময়নুল ইসলাম বলেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

পূজায় ৩৪ অপ্রীতিকর ঘটনায় ১৭ আটক