সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে তার জামিনে আইনি সহায়তা করবে সরকার। গতকাল (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সকাল ১০টায় দেশের সব চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি
গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরো লিখেছেন, ‘রিকশা থেকে নামিয়ে প্রিজনভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কী ভাবছেন? এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে? ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, ল
এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠেয় এ পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের যাত্রী দুই ভাইসহ চার জন নিহত হয়েছে। এতে ১৮ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী নিহত আবু সাইদের হত্যা মামলায় একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টায় শিশু আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে এ জামিন আদেশ দেন।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার ১৭ বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) ফাইয়াজের পক্ষে জামিন চেয়ে আবেদন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রোকসানা বেগম হ্যাপীর
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন শরিফুল ইসলাম। বুধবার রাতে সব কিছুকেই ছাড়িয়ে গেছেন তিনি! ১১ রানে তিন উইকেট নিয়ে বাংলা টাইগার্স মিসিসাউগার তৃতীয় জয়ে অবদান রেখেছেন। এদিকে, ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে অবদান রেখেছেন সাকিব আল হাসান।