প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে চাকির হারান তিনি। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতির বিষয়ে ইঙ্গিত দেওয়ার পরই আলোচনায় আসে কে এই ৪০০ কোটি টাকার পিয়ন।
একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আজ সোমবার (১৫ জুলাই) থেকে ভর্তি শুরু। কার্যক্রম চলবে ২৫ জুলাই পর্যন্ত। ভর্তি শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত পাঁচজন নেতা। রোববার (১৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তারা।
লিওনেল মেসি নেই। খেলা শুরুর আগে মাঠের বাইরে কলম্বিয়ান দর্শকদের তোপের মুখে পড়েছিলেন স্বজনরা। চাপ নিয়ে আর্জেন্টিনা খেলে গেল কোপা আমেরিকার শেষের এক ঘণ্টা। তবে আর্জেন্টিনা খেলেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে। কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৫তম কোপা
অতিরিক্ত সময়ে গড়িয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি। নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কেউ। দুই দলই পেয়েছিল গোলের সুযোগ, কিন্তু কেউ-ই পায়নি জালের নাগাল। ফলে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে।
ইংল্যান্ডকে কাঁদিয়ে শেষ হাসি হাসল স্পেন। রোববার ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন পেল চতুর্থ ইউরো শিরোপা। খেলা প্রথমার্ধে তেমন জমেনি। বিরতির পরই দৃশ্যপট বদলে দেন নিকো উইলিয়ামস। প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা ইয়ামাল ছিলেন স্পেনের গোলের মূল কারিগর।
নিশ্চিতভাবেই লিওনেল মেসির জন্য এটি ছিল শেষ কোপা আমেরিকা। তবে শেষ ম্যাচেও পুরোটা সময় থাকা হলো না মেসির। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। ৬৬ মিনিটে বদলি করা হলো তাকে। বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। কান্নাভেজা চোখে মেসি বিদায় জানালেন মাঠকে।
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৪৭ জন, ঢাকার বাইরে ১০৮ জন। এর মধ্যে সবোর্চ্চ ৬৫ জন আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগে।
রবিবার (১৪ জুলাই) এসব কথা বলেন বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী মুরাদ ভুইয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুজ্জামান।
ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালামের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার রাসেলের ১০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন বলে জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল। আইনজীবী মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।