Ad

খবরাখবর

হলে ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান কোটাবিরোধীদের

১৫ জুলাই ২০২৪

এর আগে সোমবার সন্ধ্যায় জরুরি সভায় বৈঠকে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞাসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য সিদ্ধান্তগুলো হলো শিক্ষার্থীরা স্ব-স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহ

হলে ফেরার প্রস্তাব প্রত্যাখ্যান কোটাবিরোধীদের

রাজাকার স্লোগান দিলে আর ছাড় নয়: রাবি ছাত্রলীগ সভাপতি

১৫ জুলাই ২০২৪

মোস্তাফিজুর রহমান বাবু বলেন, শুরু থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সর্বোচ্চ ধৈর্য্য ও ভদ্রতা দেখিয়েছে। তবে আর একটি জামায়াত-শিবির বা, রাজাকারের প্রেতাত্মা যদি রাজাকার বলে কোনো স্লোগান দেয়, তাহলে রাবি শাখা ছাত্রলীগ আর কোনো ছাড় দেবে না। রাবি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সবসময় কাজ

রাজাকার স্লোগান দিলে আর ছাড় নয়: রাবি ছাত্রলীগ সভাপতি

থমথমে ঢাবি ক্যাম্পাস, পুলিশ মোতায়েন

১৫ জুলাই ২০২৪

সোমবার (১৫ জুলাই) দুপুরে বিজয় একাত্তর হল থেকে শুরু হওয়া সংঘর্ষ বিকেলে থেমে থেমে চলে। সন্ধ্যায় আরেক দফা সংঘর্ষ চলে শহীদুল্লাহ হল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। হলের ভেতর থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়ে মারে। আর বাইরে থেকে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি

থমথমে ঢাবি ক্যাম্পাস, পুলিশ মোতায়েন

কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

১৫ জুলাই ২০২৪

এ সময় আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দিতে থাকেন। মানববন্ধন চলাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আহ্বায়ক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা মেজবাহ হাসান, লিয়াকত হোসেন, রেজাউল করিম, আবুল বাশার ও মুক্তিযোদ্ধা প্রজন্মের লিয়াকত আলী ও হাবিবুর রহমান মুকুল বক্তব্য দ

কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

ডেঙ্গু কাড়ল ২ প্রাণ, নতুন আক্রান্ত ১১২

১৫ জুলাই ২০২৪

চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে চার হাজার ৬৭৬ জন। এর মধ্যে ৬০ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৩ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫০ জন।

ডেঙ্গু কাড়ল ২ প্রাণ, নতুন আক্রান্ত ১১২

রাবিতে অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে ছাত্রলীগ, অভিযোগ আন্দোলনকারীদের

১৫ জুলাই ২০২৪

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের একজন সমন্বয়ক বলেন, ‌‘আমরা জানতে পেরেছি তারা (ছাত্রলীগ) ক্যাম্পাসে প্রচুর অস্ত্র ঢুকিয়েছে। তবে আমরাও বলে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরালেই আন্দোলন দমানো যাবে না। আমরা দাবি আদায়ে পিছপা হবো না।’

রাবিতে অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে ছাত্রলীগ, অভিযোগ আন্দোলনকারীদের

কোটা আন্দোলন: আহত হয়ে ১৮২ শিক্ষার্থী ঢামেকে

১৫ জুলাই ২০২৪

আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ছয় ছাত্রী আহত হয়। এ ছাড়া রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করে। আহতদের বেশিরভাগ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন।

কোটা আন্দোলন: আহত হয়ে ১৮২ শিক্ষার্থী ঢামেকে

কোটাবিরোধীদের হটাতে এবার অ্যাকশনে পুলিশ

১৫ জুলাই ২০২৪

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেওয়া শুরু করে। এসময় ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে দেখা গেছে।

কোটাবিরোধীদের হটাতে এবার অ্যাকশনে পুলিশ

মানুষের উপকারে আসবে এমন প্রকল্প গ্রহণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫ জুলাই ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) কর্তৃক আয়োজিত ‘বিপর্যয়কর স্বাস্থ্য অভিঘাতের ফলে বাংলাদেশে দারিদ্র্য’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

মানুষের উপকারে আসবে এমন প্রকল্প গ্রহণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

তামাকের কারণে বছরে ক্ষতিগ্রস্থ ৭ কোটি ৬২ লাখ মানুষ

১৫ জুলাই ২০২৪

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক বলেন, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটছে। আর এই অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার। তাই এই অকাল মৃত্যু ঠেকাতে অবিলম্বে বিদ্যমান আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তামাকের কারণে বছরে ক্ষতিগ্রস্থ ৭ কোটি ৬২ লাখ মানুষ

৯ বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

১৫ জুলাই ২০২৪

সভা শেষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র পরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

৯ বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

জামিন পেলেন মিল্টন সমাদ্দার

১৫ জুলাই ২০২৪

সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।

জামিন পেলেন মিল্টন সমাদ্দার

থমথমে ঢাবি ক্যাম্পাস

১৫ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়ায় মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা। দু’পক্ষের মধ্যে থেমে থেমে ইট-পাটকেল নিক্ষেপ চলছে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

থমথমে ঢাবি ক্যাম্পাস

ঢাবি হলে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

১৫ জুলাই ২০২৪

ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনরত এক শিক্ষার্থীকে মারধর করেন ।এ খবর রাজু ভাস্কর্য এলাকায় পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের সামনে চলে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাবি হলে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

আরও একটি হতাশাময় ম্যাচ সাকিবের

১৫ জুলাই ২০২৪

সাকিব আল হাসানকে ব্যাট হাতে নামতে দেখেই হয়তো গ্লেন ম্যাক্সওয়েলের অফ স্পিন আক্রমণে আনলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ফল মিলল দ্রুতই। ওই ওভারেই ছত্রখান সাকিবের স্টাম্প! শূন্য রানেই আউট অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাট হাতে খালি হাতে ফেরার দিনে বোলিংয়েও ব্যর্থ তিনি। সব মিলিয়ে মেজর লিগ ক্রিকেটে আরও একটি হতাশাময়

আরও একটি হতাশাময় ম্যাচ সাকিবের

আইন ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

১৫ জুলাই ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোটা আন্দোলন আদালতের বিষয়। আদালত যে আদেশ দেবে সেটি সবাইকে মানতে হবে। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইন ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল আজ

১৫ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম-১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধাসহ বিদ্যমান কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই নিয়মিত আপিল করবে রাষ্ট্রপক্ষ। সোমবার (১৫ জুলাই) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল আজ