বগুড়ায় আবার কলেজ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টায় বগুড়ার সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় ২ নম্বর লাইনে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মেঘের রাজ্যখ্যাত সাজেকভ্যালিতে ভ্রমণে গিয়ে ৭ শতাধিক পর্যটক আটকা পড়েছে। এতে আতঙ্ক বোধ করছেন আটকে পড়া পর্যটকরা । মঙ্গলবার (২ জুলাই) সকালে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ফলে সাজেকে ছোটবড় মিলে ১২৫ গাড়ির পর্যটক আটকা পড়ে।
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়।
রাজধানী ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বেলজিয়ামকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ে দেশমের দল। শেষ ১৬ ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। খেলার শেষের দিকে আত্মঘাতী গোল করেন বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন।
ভারী বর্ষণে খাগড়াছড়ির আলুটিলার সাপমারায় পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছেন পর্যটকেরা। মঙ্গলবার (২ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষর করা আবহাওয়া বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আলো গভীরে নিমজ্জিত হচ্ছে। খালি চোখেই ধরা দেয়। অনেক মানব-সংস্কৃতিতে এই নক্ষত্রের সাথে মন্দের সম্পর্ক রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২৫ জন নারী রয়েছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভ
এ ছাড়াও ৯ জন কন্যাসহ ১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৩২ জন কন্যাসহ ৪৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১ জন কন্যা। বিভিন্ন কারণে ৪ জন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে।