তবে ডিবির একটি দায়িত্বশীল সূত্র বলছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতেই ডিবি কার্যালয়ে এসেছেন তিনি। সাক্ষাতে কী বিষয় নিয়ে আলোচনা হবে সেটা এখনও জানা যায়নি।
বজ্রপাতে তিন জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতে নরসিংদীতে চারজন, টাঙ্গাইলে দুইজন ও গাজীপুরে একজনের মৃত্যু হয়।
নরসিংদীতে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মা-ছেলেসহ একইস্থানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এ ছাড়া একই সময় শহরের হাজীপুরে বজ্রপাতে মারা গেছেন আরও একজন। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ও হাজীপুরে এ ঘটনা ঘটে।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে কাজী মোহাম্মদ আরিফিন (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ (শনিবার) ভোরের দিকে এ ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে ওই যুবকের নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প
যুক্তরাষ্ট্রর বেশিরভাগ ক্রিকেট মাঠের স্থাপনা অস্থায়ী। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সেরও তাই। কিন্তু গত বৃহস্পতিবার শক্তিশালী ঝড়ে এই মাঠের প্রায় সব স্থাপনা লণ্ডভণ্ড হয়ে গেছে। যেখানে কিনা মঙ্গলবার থেকে সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের।
বৃষ্টির প্রবণতা বাড়ায় প্রায় সারা দেশে চার দিন অস্বস্তিকর গরমের পরে কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা থাকায় নেই প্রখর রোদ।
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় আগুন লেগেছে। শনিবার (১৮ মে) সকাল পৌনে ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রাজধানীর কারওয়ান বাজারে শনিবার সকালে ‘লা ভিঞ্চি’ হোটেলের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ২০ মিনিট পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে ২ ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (১৮ মে) সকালে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই রাজধানীতে আজ শনিবার (১৮ মে) সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামে। আর তাতে নগরজীবনে কিছু হলেও নেমে এসেছে স্বস্তি। ভোর থেকেই রাজধানীর আকাশে ছিল মেঘের আনাগোনা। সকাল ৮টার দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে যায়।
সৌদি আরবে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। তিনি ১৫ মে মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। শনিবার ভোর ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
দেশের দুই অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ ছাড়া একই সময়ে চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৬৯৭ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৮ জন রোগী।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-১ এর অ্যালাইনমেন্টে গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তরের জন্য এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস।