পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে তাদেরকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। বুধবার () সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের এই সংবাদমাধ্যমটি। তবে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা সূত্রগুলোর স্পষ্ট করেনি গণমাধ্যমটি।
পাকিস্তানের বিরুদ্ধে বুধবার ভোরে ভারতের অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, যে বিমানবন্দরগুলোতে প্রভাব পড়ছে তার মধ্যে রয়েছে ধর্মশালা (হিমাচল প্রদেশ
রক্তক্ষয়ী দেশভাগের মাধ্যমে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়। লাখো মানুষের প্রাণের বিনিময়ে জন্ম হয় দেশ দুটির। তাই তো স্বাধীনতা দিবসের গৌরবের পাশাপাশি আছে আক্ষেপ আর হাহাকারও। দেশ ভাগের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। বিভিন্ন সময় ঘটেছে বড় ধরনের সংঘাত। আর কাশ্মীর নিয়ে দ
ভারত-পাকিস্তানের হামলা পাল্টা হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তিধর দেশ দুটি, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। প্রতিবেশী দুদেশের এ যুদ্ধের দামামা নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। দুদেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা।
পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এদিকে এ হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ‘ভূপাতিত’ করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বুধবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। খবর রয়টার্সের
পাকিস্তানে ভারতের হামলাকে অপ্ররোচিত ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, গত রাতে কাপুরুষ ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে। এ ঘটনায় আটজন নিরীহ নাগরিক শহীদ হয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবি
কাশ্মীরের পহেলগাম অঞ্চলে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কূটনীতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করাসহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপের ঘোষণা দিয়েছে দুই দেশই।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও দুজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের হঠাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বা বিমান হানা বা বন্দুকধারীদের হামলা হলে সাধারণ নাগরিকদের করণীয় কী হবে, তারই মহড়া হবে আজ।
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই যাচ্ছে। এমন অবস্থায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার (৫ মে) এই বৈঠক অনুষ্ঠিত হবে। পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান
কাশ্মীরের সীমান্তে আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। রোববার (৪ মে) রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে টানা ১১ রাত ধরে দুই দেশের সেনারা নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গুলি চালিয়েছে।
নয়াদিল্লি কীভাবে পেহেলগাম হামলার বদলা নেবে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সেই প্রত্যাঘাতকে কেন্দ্র করেই ভারত ও পাকিস্তান পুরোদস্তুর যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোনো পথ? এ প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই। তবে পাকিস্তানের একটি অস্ত্র ভারতীয় বিমান বাহিনীর ঘুম কেড়ে নেয়ার জোগাড় করেছে।
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে ভারতের মোদি সরকারের রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই অভিযোগ করেছেন, যেখানে তিনি বলেন, এই হামলাকে ভারত কৌশলগতভাবে ব্যবহার করে পাকিস্তানের অর্থনীতি এবং কূটনৈতিক পরিস্থিতি দুর্বল করার চে
এ রকম যুদ্ধংদেহী পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে পাকিস্তানের সাধারণ মানুষ। স্পষ্টতই তাদের অবস্থান যুদ্ধের বিপক্ষে। তাদের কাছে যুদ্ধ হচ্ছে সর্বশেষ বিকল্প, যার ভার বহনের সক্ষমতা তার দেশের আর এখন নেই।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা।