রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘রাকসু আন্দোলন মঞ্চ’। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’।
চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তবে একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন অবরোধকারীরা।
পানি বৃদ্ধির কারণে আতারপাড়া, চৌমাদিয়া, দিয়ারকাদিরপুর চরের নিচু এলাকার প্রতিটি বাড়ির উঠানে পানি উঠেছে। এতে পদ্মার ১৫টি চরের মানুষ নতুনভাবে গরু-ছাগল নিয়ে পড়েছেন বেকায়দায়।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নার্গিস ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলে যুক্ত। জাতীয় নারী দলের পাশাপাশি অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬, অনূর্ধ্ব–১৭ ও অনূর্ধ্ব–১৯ দলে খেলেছেন তিনি। বর্তমানে তিনি বসুন্ধরা কিংস নারী দলের খেলোয়াড়।
স্মারকলিপিতে বলা হয়, সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে খ্যাত রাজশাহী এখন পরিবেশ দূষণ, অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাটের কারণে মারাত্মক সংকটে পড়েছে। অব্যবস্থাপনা, অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, রাসায়নিক সার ও প্লাস্টিক ব্যবহারের কারণে বায়ুদূষণ বাড়ছে। ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থার কারণে মশা-মাছির উপদ্রব এবং শ
রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার সকালে নগরীর উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫। উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবীর, সাধারণ সম্পাদক (জিএস) পদে বর্তমান দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আদিলুর রহমান খান আরও বলেন, ‘জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। তখন সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। ৩৬ দিনের সেই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। তবে এখনো সব আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকি রয়েছে।’
শাখা ছাত্রদল জানিয়েছে, ‘তদন্ত কমিটির সদস্যরা অভিযুক্ত ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তিনি সন্তোষজনক কোনো জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, কুরুচিপূর্ণ এ মন্তব্য তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন। এ জন্য তাঁকে সহসভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হ
ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাইকের পেছনে থাকা ফাহমিনের জ্ঞান ছিল না এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
র্যাব কর্মকর্তা জানান, প্রায় এক মাস আগে ফেসবুক মেসেঞ্জারে ভুক্তভোগী তরুণীর সঙ্গে শিপনের পরিচয় হয়। সে বিভিন্ন ছবি ও ভিডিও দেখিয়ে নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেয় এবং ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেয়। তরুণী রাজি হলে গত ৩১ আগস্ট সকালে তাকে রাজশাহী রেলস্টেশনে ডেকে নিয়ে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে
মনোনয়ন উত্তোলন শেষে তিনি বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি। রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর। আমি আশাবাদী, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চিনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আশা করি একজন সংগ্র
চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ২৪৪ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেয় পৌর বিএনপির দুটি গ্রুপ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে দুই পক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ আবাসিক হলে রাত ১১টার পর প্রবেশ করায় ৯১ ছাত্রীকে তলব করেছিল হল প্রশাসন। তবে ব্যাপক সমালোচনার পর বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে।