রাশিয়ার কাছাকাছি দুটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক ‘অধিক মাত্রার উসকানিমূলক’ মন্তব্যের জবাবে এ পদক্ষেপ নেন তিনি।
নতুন করে রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৬ শিশুসহ ৩১ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৫০ জন।
জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি, যুদ্ধ থামাতে রাশিয়াকে ‘চাপ প্রয়োগ করা’ সম্ভব। যদি বিশ্ব রাশিয়ার শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য না নেয়, তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করতে থাকবে।
বুধবার (৩০ জুলাই) ভোরে এ ভূমিকম্প আঘাত করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত An-24 বিমানটির কোন আরোহী বেঁচে নেই। অবতরণের সময় আগুন ধরে ঘটনাস্থলে সবার মৃত্যু হয়েছে। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র বার্তাসংস্থা তাস কে এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এএন-২৪ মডেলের ওই উড়োজাহাজের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না এয়ার ট্রাফিক কন্ট্রোল।
রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর নতুন এই কূটনৈতিক উদ্যোগ নিল যুদ্ধবিধ্বস্ত দেশটি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেছেন, পশ্চিমা চাপ সামলানোর মতো যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা রাশিয়ার রয়েছে বলে বিশ্বাস করেন পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এর মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান না হলে মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ইরাণের পারমাণবিক কর্মসূচির গোড়া পত্তন হয় ১৯৫০-এর দশকে। তখন দেশটির শাসন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, ইরাণের শাহ। সে সময় ইরাণ ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর ঘনিষ্ঠ মিত্র।
তবে এই ধারণা গবেষণাগারে থেমে থাকেনি। ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ব্রিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে একটি সহযোগিতামূলক সম্পর্কের সূচনা করেন।
পুতিনের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে বৃহস্পতিবার ওয়াশিংটনের বাইরে এক বিমানঘাঁটিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার সঙ্গে আমার আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
এর আগে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল প্রকাশ্যেই ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন এবং আয়াতুল্লাহ আলী খামেনিইকে হত্যার বিষয়ে নানা ধরনের কথা বলেছে। রাশিয়া আশঙ্কা প্রকাশ করেছে, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করতে পারে।
সোমবার (১৬ জুন) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি, যেন তারা অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যা উত্তেজনা কমাবে এবং এ অঞ্চলকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া থেকে রক্ষা করবে। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি
একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান আজ শনিবার সকালে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইউক্রেনীয় সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেঞ্জারে বলেছে, আজ সকালে কুর্স্কের দিকে বিমান বাহিনীর একটি সফল অভিযানের ফলে একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
এর মধ্যেই কাশ্মির ইস্যু নিয়ে আবার পালটাপালটি বিবৃতিতে জড়িয়েছে দুই দেশ। ভারত আরও একবার নিজেদের পক্ষ স্পষ্ট করে বৃহস্পতিবার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা ‘সন্ত্রাসবাদ’ নির্মূল করা এবং পাকিস্তানশাসিত কাশ্মির ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়েই হবে। অন্যদিকে ইসলামাবাদের বক্তব্য, পাকিস্তান কখনোই