অপরাজিতা ফুলের চায়ের যেসব উপকারিতা

ডেস্ক, রাজনীতি ডটকম

ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে শুরু হয় কারও দিন। কারও আবার দিনে কয়েক কাপ চা না হলে চলেই না। স্বাস্থ্যসচেতন অনেকেই আজকাল সাধারণ চায়ের বদলে গ্রিন টিসহ নানা ভেষজ চা পান করেন। তাঁরা অপরাজিতা ফুলে তৈরি চা বেছে নিতে পারেন।

আয়ুর্বেদশাস্ত্রে বহু বছর ধরে অপরাজিতা ফুল সুস্থতা ও সৌন্দর্য ধরে রাখার দাওয়াই হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই ফুল দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি ভেষজ গুণও অনেক। আর গাছেরও খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। তাই বাড়ির ছাদে অথবা বারান্দার টবে এই গাছ লাগিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি খেতে পারেন এর চা।

হৃদ্‌রোগের ঝুঁকি কমায়

অপরাজিতা ফুলের চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে। যা রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডের ওপর চাপ কমায়। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি অনেকটাই কমে আসে।

ত্বকে বার্ধক্যের ছাপ কমায়

অপরাজিতা ফুলের চায়ে রয়েছে অ্যান্থোসায়ানিন, প্রোঅ্যান্থোসায়ানিডিন এবং কোয়ারসেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। যা অকাল বার্ধক্যের কারণ হিসেবে পরিচিত ফ্রি-র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। এ ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট–সমৃদ্ধ পানি শরীরে থাকা বিষাক্ত উপাদানগুলো সরিয়ে ডিটক্স করতে সাহায্য করে।

ডায়াবেটিসের ঝুঁকি কমায়

খাবার খাওয়ার আগে অপরাজিতা ফুলের এক কাপ চা পান করলে গ্রহণ করা খাবার থেকে গ্লুকোজ শোষণে এটি বাধা দেয় ও কমিয়ে দেয় রক্তের শর্করার মাত্রা। যা ডায়াবেটিস বা ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য উপকারী।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়

অপরাজিতা ফুল নুট্রপিক হিসেবে প্রমাণিত। নুট্রপিক এমন একটি পদার্থ যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এই ফুলের চা পানে সতেজ হয় মস্তিষ্ক, বাড়ে এর কার্যকারিতা।

মানসিক চাপ কমায়

অপরাজিতা ফুলের চায়ে থাকা এল-থেনাইন, পেপটাইড ও অ্যাডাপটোজেন নামের যৌগ মানসিক চাপ কমাতে সহায়তা করে। অ্যাডাপটোজেনের কারণে সহজেই চাপের সঙ্গে খাপ খাইয়ে নেয় শরীর-মন।

ক্যানসারের ঝুঁকি কমায়

অপরাজিতা ফুলের চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোর ক্ষতি কমায়। কোষের ক্ষতি যত কম হয়, সব ধরনের ক্যানসারের ঝুঁকি তত কমে।

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৪ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

১৬ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

১৭ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

২১ দিন আগে