চুল পড়া রোধে ফল ও সবজি জুসের উপকারীতা

ডেস্ক, রাজনীতি ডটকম

চুল পড়ার সমস্যা কম বেশি সবার আছে। কারো কারো এত বেশি চুল পড়ে যে, মাথায় টাক পড়ে যায়। বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহারেও কোনও সুরাহা পাওয়া যায় না। যদি চুল অতিরিক্ত পড়তে থাকে, তাহলে দ্রুতই ব্যবস্থা নিতে হবে। নয়তো মাথার সব চুল অকালেই ঝরে যাবে।

চুল পড়ার কারণ:

হরমোনের তারতম্য, অনিয়মিত লাইফস্টাইল, পরিবেশগত কারণে অঝোরে চুল পড়ে। অপুষ্টির কারণেও চুল পড়ে। যাদের প্রচুর চুল পড়ে এবং চুল পড়তে পড়তে মাথার বিভিন্ন অংশ ফাঁকা হয়ে যায়, তাদের সবার আগে ডায়েটে নজর দিতে হবে। এমন কিছু খাবার খেতে হবে যেগুলো চুল ও মাথার স্ক্যাল্পের জন্য ভালো। বিভিন্ন ধরনের বাদাম, ডিম ও পুষ্টিকর খাবারের পাশাপাশি খেতে হবে ফল ও সবজির জুস। গবেষকরা বলছেন, সবজির জুস খেলে চুল পড়া এক সপ্তাহেই নিয়ন্ত্রণে চলে আসবে।

যেভাবে জুস বানাবেন:

জুস বানানোর জন্য লাগবে বিট, আপেল, আমলকী ও গাজর। আরও লাগবে পুদিনা পাতা, লেবু, মধু ও আদা।

প্রথমে ১ টি বিট, ২ টি গাজর, ১ টি আপেল ও ১ টি আমলকী টুকরো টুকরো করে কেটে নিন। এরপর তাতে কয়েকটি পুদিনা পাতা, আদা কুচি দিয়ে দিন। এসব উপকরণ মিক্সার কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এতে অর্ধেক লেবুর রস ও এক চামচ মধু দিয়ে দিন। এই মিশ্রণে এক চিমটি পিঙ্ক সল্ট দিয়ে নেড়ে খেয়ে নিন।

খাওয়ার নিয়ম:

এই জুস সপ্তাহে ৫-৬ দিন অবশ্যই খাবেন। টানা তিন মাস খেতে হবে। এই তিন মাসে পার্থক্য চোখে পড়বে। এক মাসের মধ্যেই চুল পড়া বন্ধ হবে। নতুন চুলও গজাবে।

যে কারণে এ জুস উপকারী:

গাজর ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। এতে ভিটামিন এ, ই ও ফসফরাস আছে। এসব উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ, ই স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুলের গোড়ায় গোড়ায় পুষ্টি অক্সিজেন পৌঁছে যায়। আর এ কারণেই চুল পড়া বন্ধ হয়। টাকে গজায় নতুন চুল। গাজরের মতো ভিটামিন ও খনিজ আছে বিটরুটেও। আপলে প্রাকৃতিক ডিটক্সিফায়ারের কাজ করে। স্ক্যাল্প থেকে টক্সিন দূর করে এই ফল। তাই জুসে আপেল থাকলে চুল পড়া বন্ধ হবে এবং টাকে নতুন চুলও গজাবে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬