এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২২: ৪০
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সরকার বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে এই তারকা ফুটবলারকে দেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী সেপ্টেম্বরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। এতে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

প্রতিযোগিতায় ছাত্রদের অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও ছাত্রীদের জন্য অংশগ্রহণ ঐচ্ছিক রাখা হয়েছে। সেপ্টেম্বরে টুর্নামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েই সোমবার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা হয়।

সভা শেষে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই টুর্নামেন্টে দল দিতে না পারলে ওই প্রতিষ্ঠানের এমপিও (MPO) সুবিধা বন্ধ রাখা হবে।

একই সঙ্গে তিনি শিক্ষা বোর্ড থেকে তহবিল সংগ্রহ করে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে টুর্নামেন্ট আয়োজনের জন্য অর্থ বরাদ্দ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৫ দিন আগে

‘খুব শিগগিরই দেশে ফিরতে পারব’— আশাবাদী সাকিব আল হাসান

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব। টুর্নামেন্ট শেষে নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর। ইতোমধ্যে সেই আসরের একটি দলেও নাম লিখিয়েছেন তিনি।

৬ দিন আগে

আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ভুল ছিল, জানাল আইএফএবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটি ভুল ছিল বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। ম্যাচ রেফারিদের উদ্দেশে দেওয়া নতুন এক নির্দেশনায় সংস্থাটি জানি

৬ দিন আগে

সব প্রস্তাব ফিরিয়ে অবশেষে দেশমের উত্তরসূরি জিদান

ঙ্গলবার (২৮ জুলাই) প্যারিসে এফএফএফ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জিদানকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেন সংস্থাটির সভাপতি ফিলিপ দিয়ালো।

৭ দিন আগে