টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে— এ দাবি অসত্য: বিসিবি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৩: ৩২
ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে— এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানায়।

এর আগে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছিল বিসিবি। সেই মেইলের জবাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা–পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে দাবি করে, টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে— বিসিবিকে এমন বার্তা দিয়েছে আইসিসি। তবে বিসিবি এই দাবিকে অসত্য বলে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বিসিবি জানায়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।’

এ ছাড়া ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

২১ ঘণ্টা আগে

সাইবারির ৭১ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।

২১ ঘণ্টা আগে

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১ দিন আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

১ দিন আগে