ফের অর্থ বিভাগের দায়িত্বে নাজমুল ইসলাম

ডেস্ক, রাজনীতি ডটকম

নানা নাটকীয়তা ও ক্রিকেটারদের তীব্র প্রতিবাদের মুখে পদ হারানো এম নাজমুল ইসলাম আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ ‘অর্থ কমিটির চেয়ারম্যান’ পদে ফিরেছেন।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির দীর্ঘ এক বোর্ড সভা শেষে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকালের সভায় বিপিএল, আসন্ন বিশ্বকাপ এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার টেবিলে ছিল। সেই সভাতেই আনুষ্ঠানিকভাবে নাজমুলের হাতে আগের দায়িত্ব তুলে দেওয়া হয়।

দায়িত্ব ফিরে পাওয়ার পর নাজমুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরেই এটি নিয়ে আলাপ চলছিল। অবশেষে গতকালের বোর্ড সভায় আমাকে আনুষ্ঠানিকভাবে পদটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতেই বিশ্বকাপ ইস্যুতে জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন নাজমুল।

এরপর ক্রিকেটারদের ‘খরচ’ ও ‘টাকা ফেরত’সংক্রান্ত একাধিক মন্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।

এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের জোরালো দাবির মুখে শেষ পর্যন্ত তাকে পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল বোর্ড।

পদ হারানোর পাশাপাশি নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল বিসিবি। তবে তার দেওয়া ব্যাখ্যায় বোর্ড সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ হোসেন বলেন, নাজমুল ইসলাম শৃঙ্খলা বিভাগের কাছে তার জবাব পাঠিয়েছিলেন। বিসিবির শৃঙ্খলা বিভাগ তার উত্তরে সন্তোষ প্রকাশ করেছে এবং বিষয়টি নিষ্পত্তি করেছে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৬ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে