ক্রীড় ডেস্ক

মিরপুরের পর এবার সিলেট টেস্টেও টাইগারদের বীরত্বগাথা। পাকিস্তানকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। পাকিস্তানি ব্যাটারদের প্রতিরোধ ভেঙে ঘরের মাঠে সফরকারীদের স্রেফ উড়িয়ে দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে হোয়াইটওয়াশের স্বাদ নিল টাইগাররা।
কেবল টানা দুই ম্যাচ নয়, এ নিয়ে টানা দুই টেস্ট সিরিজেই পাকিস্তানকে ধরাশায়ী করল টাইগাররা। সবশেষ পাকিস্তান সফরেও তাদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। তাতে টেস্টে বাংলাদেশের কাছে ব্যাক-টু-ব্যাক হোয়াইটওয়াশের শিকার পাকিস্তান। যাদের বিপক্ষে ১৪ টেস্টে সাফল্য বলতে ছিল সবেধন নীলমনি দুই ড্র, তাদেরই টানা চার টেস্টে হারানোর কৃতিত্বও সঙ্গী হলো বাংলাদেশের।
আজ শেষ দিনের খেলায় ইনিংসের ৯৮তম ওভারে বল করছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে যান পাকিস্তানের ব্যাটার খুররম শাহজাদ। তবে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ না হওয়ায় ওয়াইড লং অনে থাকা তানজিদ হাসান তামিমের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। শাহজাদের আউটের মধ্য দিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৫৮ রানে, আর বাংলাদেশ পায় ৭৮ রানের এক ঐতিহাসিক জয়।
জয়ের জন্য ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বিশ্বরেকর্ডের মুখে দাঁড়িয়ে ছিল পাকিস্তান। ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা সফরকারীদের আজ শেষ দিনে প্রয়োজন ছিল ১২১ রান, আর বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩ উইকেট। ঘরের মাঠে এমন রোমাঞ্চকর সমীকরণে দাঁড়িয়ে সকালের সেশনেই বাজিমাত করে বাংলাদেশ। মাত্র ১১.২ ওভারের লড়াইয়েই পাকিস্তানের বাকি ৩ উইকেট তুলে নিয়ে ৭৮ রানের জয় নিশ্চিত করল টাইগাররা।
শেষের এই ধ্বংসযজ্ঞের শুরুটা হয়েছিল ম্যাচের ৯৬তম ওভারে। মাত্র ১৩ বলের ব্যবধানে পাকিস্তানের শেষ ৩টি উইকেটের পতন ঘটে। উইকেটে থিতু হয়ে বসা মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের ৫৪ রানের প্রতিরোধ ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। সাজিদকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তিনি।
এর পরের ওভারেরই প্রথম বলে সেঞ্চুরির দোড়গোড়ায় থাকা মোহাম্মদ রিজওয়ানকে ৯৪ রানে সাজঘরের পথ দেখান পেসার শরীফুল ইসলাম। এরপর নিজের পরের ওভারে এসে খুররম শাহজাদকে বিদায় করে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তাইজুল।
এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করল বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিতে বল হাতে একাই নেতৃত্ব দিয়েছেন তাইজুল ইসলাম। ১২০ রান খরচায় ৬টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে ১৮ বারের মতো ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই অভিজ্ঞ বোলার।
সংক্ষিপ্ত স্কোর

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।
৩ দিন আগে
রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।
৪ দিন আগে
নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।
৫ দিন আগে
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি
৭ দিন আগে