যে কারণে টি-টোয়েন্টিতে নেই সৌম্য

ডেস্ক, রাজনীতি ডটকম

আফগানিস্তান সিরিজে লিটন কুমার দাসের চোটের কারণে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। তবে আরব আমিরাতের ভিসা না পাওয়ায় আফগান সিরিজে খেলা হয়নি তার। কোনো ম্যাচ না খেলেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন এই বাঁহাতি ওপেনার।

টি-টোয়েন্টির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের মতো উইকেটে দারুণ খেলা সৌম্য কেন নেই টি-টোয়েন্টি দলে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গণমাধ্যমকে তিনি জানান, টপঅর্ডারে নিয়মিতদের নেওয়া হয়েছে। মূলত এই কারণেই দলে ডাক পাননি সৌম্য।

অর্থাৎ, নির্বাচকরা গত কয়েক সিরিজে নিয়মিত খেলা ব্যাটারদের উপরই আস্থা রাখছেন। নেদারল্যান্ডস, এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলা সাইফ হাসান আছেন টপ অর্ডারের বিবেচনায়। খুব একটা ভালো না খেললেও যে কারণে পারভেজ হোসেন ইমন দলে রেখে দেওয়া হয়েছে।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে আগামী ২৭ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৩১ অক্টোবর একই ভেন্যুতে।

এই সিরিজ লিটনের নেতৃত্বে নতুন সমন্বয়ের পরীক্ষার বড় সুযোগ হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ব্যাটিং অর্ডারে তরুণদের সঙ্গে সিনিয়রদের মিশেল এবং ঘরের মাঠে স্পিননির্ভর কৌশলই হতে পারে দলের সাফল্যের চাবিকাঠি।

বাংলাদেশ দল (১ম ও ২য় টি-টোয়েন্টি বনাম ওয়েস্ট ইন্ডিজ):

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১৬ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে