ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একের পর এক পরিচালকের পদত্যাগের ফলে বর্তমান প্রশাসন ভেঙে পড়লেও নিজের অবস্থানে অনড় রয়েছেন জানিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘শেষ ব্যাক্তি হিসেবে চেয়ার ধরে ধাকব।’
গতকাল (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হননি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মূলত নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা এবং বিতর্কিত বোর্ড নির্বাচনের অংশ হওয়ায় গণমাধ্যমের সমালোচনা এড়াতে আড়াল হয়েছিলেন তিনি।
তবে গতকাল রাতেই একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান স্পষ্ট করেন বুলবুল। বলেন, ‘আমি চেয়ার ধরে থাকব এবং ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত আমিই শেষ ব্যক্তি হিসেবে থাকব। আমাদের দল (পরিচালনা পর্ষদ) ভালো, তারা নিবেদিত ও সৎ। তাই আমি এই দলের সঙ্গে কাজ করতে চাই এবং বাংলাদেশের ক্রিকেটের সেবা করতে চাই।’
অভিযোগ তুলে বোর্ড সভাপতি বলেন, ‘আমরা একদিনের জন্যও স্বাধীনভাবে কাজ করতে পারিনি, কারণ একটি বহিরাগত শক্তি সবসময় আমাদের ব্যাহত করেছে এবং এখনও করছে। আপনারা আমাদের সমর্থন করা উচিত, এবং আমি কী বোঝাতে চাচ্ছি তা আপনারা জানেন। কারণ সমর্থন ছাড়া আমরা এগোতে পারব না।’
বুলবুল আরও বলেন, ‘আমাদের ক্রিকেট স্থবির হয়ে আছে, এবং আমি বহুবার বলেছি- একটি বহিরাগত শক্তি আমাদের ব্যাহত করছে, যার কারণে আমাদের ক্রিকেটের গতি ধীর হয়ে গেছে।’

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৬ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে