টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানকে হারিয়ে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দুর্দান্ত শুরুর পরও পথ হারায় নিগার সুলতানা জ্যোতির দল। একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে টাইগ্রেসরা। ফলে আরো আগেই সেমির দৌড় থেকে ছিটকে গেছে। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার।

মুম্বাইয়ে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত ৩৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫ মিনিটে টস হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। ফলে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১৬ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে