ভারতে যৌন হয়রানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

ডেস্ক, রাজনীতি ডটকম

ইনডোরে চলছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচ চলাকালীন চাঞ্চল্য সৃষ্টি করেছে মাঠের বাইরের খবর। সেটা হলো- ভারতের ইনডোরে যৌন হয়রানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পরের দিন, যখন দুই খেলোয়াড় একটি ক্যাফেতে যাওয়ার পথে হাঁটছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ‘অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে ইনডোরে একটি ক্যাফের পথে হাঁটার সময় এক মোটরসাইকেল আরোহী অনুপযুক্তভাবে স্পর্শ করেছে। ঘটনাটি দলের নিরাপত্তা কর্মকর্তারা পুলিশের কাছে জানিয়েছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

ইনডোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার রাজেশ দানদোতিয়া জানান, অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক দুই খেলোয়াড়ের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ দায়ের করেন। আমরা দ্রুত কৌশলগত অভিযান চালিয়ে অভিযুক্ত আকিলকে গ্রেপ্তার করেছি। সে খাজরানা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আজাদ নগরে থাকে এবং তার বিরুদ্ধে পুরনো অপরাধের রেকর্ড রয়েছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনার পর ইন্দোর পুলিশ বিসিসিআই ও এমপিসিএ (মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন)-এর সঙ্গে বৈঠক করে নিরাপত্তা প্রটোকল জোরদার করা হয়েছে। আমরা খতিয়ে দেখছি কোথায় প্রটোকল ভঙ্গ হয়েছে। ঘটনাটি ঘটে ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে এবং ছয় ঘণ্টার মধ্যেই আমরা কৌশলগত অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করি। ঘটনাটি ঘটে যখন খেলোয়াড়রা হোটেল র‍্যাডিসন থেকে ক্যাফেতে যাচ্ছিলেন।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১৬ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে