ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের ফাইনালের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। টসে জিতে বোলিং নিয়ে শুরু থেকেই রানের চাকা আটকে রাখার পাশাপাশি উইকেটও তুলে নিচ্ছেন টাইগার বোলাররা।
চাপের মুখে পাওয়ারপ্লের ৬ ওভারে পাকিস্তান সংগ্রহ করতে পারে মাত্র ২৭ রান। ইনিংসের ঠিক অর্ধেক, অর্থাৎ ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ৪৬ রান। পাওয়ারপ্লেতে আর এর পরে দুটি করে উইকেট হারিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে। টুর্নামেন্টের সমীকরণ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে— এ ম্যাচে যে দল জিতবে সেই দলই এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
বাংলাদেশের পক্ষে বোলিং ইনিংস শুরু করেন পেসার তাসকিন আহমেদ। চতুর্থ বলেই তিনি ইনফর্ম পাকিস্তানি ওপেনার সাহেবজাদা ফারহানকে প্যাভিলিয়নে ফেরান। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে পাকিস্তানের ভুগতে থাকা টাপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুবের উইকেট তুলে নেন শেখ মেহেদি হাসান।
শুরুর এক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ফখর জামান ও ক্যাপ্টেন সালমান আগা। তবে পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ২৭ রান তুলতে পারেন তারা।
পাওয়ারপ্লে শেষ হলে বল পান রিশাদ। তৃতীয় বলেই তুলে নেন ফখরের উইকেট। দলীয় নবম ও নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরে তুলে নেন হুসেইন তালাতের উইকেট। সব মিলিয়ে ১০ ওভারে পাকিস্তানের রান দাঁড়িয়েছে ৪ উইকেটে ৪৬।
এখন পর্যন্ত ২ ওভার বল করে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন লেগি রিশাদ হোসেন। ২ ওভারে ৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তাসকিন, ৩ ওভারে ১৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মেহেদি। তানজিম সাকিব আর মোস্তাফিজুর রহমান ১ ওভার করে বল করেছেন, দুজনেই রান দিয়েছেন ৬ করে।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৫ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে