ক্রীড়া প্রতিবেদক

সিরিজে প্রথমবারের মতো কোনো ম্যাচে দাপট দেখাল অস্ট্রেলিয়া। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং বেছে নিলেও সৌম্য সরকার আউট হয়ে গেলেন প্রথম ওভারেই। এরপর তানজিদ তামিম আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ালেও রান করতে কষ্টই করতে হয়েছে বাংলাদেশি ব্যাটারদের। ৮ রানের ব্যবধানে অজি বোলাররা ২ উইকেট তুলে নিলে ইনিংসে চলে আসে ধীরগতি। সেখান থেকে লিটন দাস আর তাওহীদ হৃদয়ের ব্যাটে ফের গতি ফিরে পেয়েছে বাংলাদেশের ইনিংস।
রোববার (১৪ জুন) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ার পর অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আগের ম্যাচে মাথায় আঘাত পেলে এ ম্যাচে মাঠে নামেননি। তার বদলে দলে এসেছেন শেখ মেহেদি। তরুণ পেসার নাহিদ রানাকেও এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছেন শরিফুল ইসলাম। অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।
টসে জিতে শান্ত ব্যাটিং বেছে নেন। কিন্তু জেভিয়ার বার্টলেটের প্রথম ওভারের চতুর্থ বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। এরপর তানজিদ-শান্ত ৫১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। পাওয়ারপ্লের শেষ ওভারের শেষ বলে এই সিরিজে অস্ট্রেলিয়ার সফলতম বোলার পার্টটাইমার ম্যাট রেনশকে তুলে মারতে গিয়ে ফিল্ডারের হাতে ধরা পড়ে ড্রেসিং রুমে ফেরেন তানজিদ। ২০ বলে ১৯ করেছিলেন তিনি।
অধিনায়ক শান্তও বেশিক্ষণ টিকে থাকতে পরেননি। পঞ্চদশ ওভারের প্রথম বলে রেনশর বলেই বোল্ড হয়ে যান তিনি। তার সংগ্রহ ৫০ বলে ২৪ রান। দলের রান তখন ৬১।
এরপর জুটি গড়েন লিটন-হৃদয়। শুরুর দিকে অজি বোলারদের মাপা লাইন-লেন্থে তাদের রান তোলার গতি ছিল যথেষ্ট ধীর। জুটি থিতু হয়ে গেলে ধীরে ধীরে হাত খুলে খেলতে শুরু করেছেন দুজন। এখন পর্যন্ত ৯৫ বলে ৮৩ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা।
লিটন দাস অপরাজিত রয়েছেন ৬৬ বলে ৪৭ রান করে। চারটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। অপর প্রান্তে হৃদয় অপরাজিত ৪০ বলে ৩০ রান করে। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৪ রান।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৫ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে