ওপেনারদের হারানোর পর মুমিনুল-শান্তর প্রতিরোধ, মধ্যাহ্নবিরতিতে লিড ১২০

ক্রীড়া প্রতিবেদক
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়েছেন মুমিনুল হক। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে ১০ উইকেট নিয়েই চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উদ্বোধনী জুটি সুবিধা করতে পারেনি। পাকিস্তানি পেসারদের তোপে ১৫ রানেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়, ২৩ রানে সাদমান ইসলাম।

এরপর প্রথম ইনিংসের মতো ফের প্রতিরোধ গড়েছেন মুমিনুল ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজন অবিচ্ছিন্ন থেকেই দলকে নিয়ে গেছেন মধ্যাহ্নবিরতিতে। দলের রান এখন ২ উইকেটে ৯৩। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ মধ্যাহ্নবিরতিতে ৮ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১২০ রান।

স্কোরবোর্ডে ৭ রান নিয়ে সোমবার (১১ মে) সকালে দিন শুরু হয় বাংলাদেশের। তবে প্রথম ইনিংসের মতো মোহাম্মদ আব্বাস আর হাসান আলীর সিম-সুইংয়ে জয়-সাদমানরা সুবিধা করতে পারছিলেন না। দিনের চতুর্থ ওভারেই মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়। তিনি করেন ২৬ বলে ৫ রান।

এর চার ওভার পরেই প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার সাদমান। হাসান আলীর বলে গালিতে সাউদ শাকিলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ২২ বলে ১০ রানের বেশি করতে পারেননি তিনি।

তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-শান্ত শুরু করেন সতর্কভাবেই। এর মধ্যে মুমিনুল পুরোটাই টেস্ট মেজাজে আঁকড়ে ধরে রাখেন ক্রিজ। শান্ত কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করেন। শুরুর ধাক্কা কাটিয়ে শেষ পর্যন্ত ১২২ বলে ৭০ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা। দলের লিডও নিয়ে গেছেন ১২০ রানে।

শান্ত অপরাজিত রয়েছেন ৫৭ বলে ৩৪ রানে, বাউন্ডারি মেরেছেন ৪টি। মুমিনুল অপরাজিত রয়েছেন ৮২ বলে ৩৭ রানে। তার ইনিংসে এখন পর্যন্ত রয়েছে ৩টি বাউন্ডারি।

মধ্যাহ্নবিরতির পর ৮ উইকেট হাতে নিয়ে পাকিস্তানের জন্য টার্গেট সেট করতে নামবে বাংলাদেশ। দিনের বাকি দুই সেশন উইকেটে কাটিয়ে দিয়ে যত বেশিসম্ভব রান তুলে নেওয়ার লক্ষ্যই হয়তো থাকবে তাদের।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৩ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে