ক্রীড়া প্রতিবেদক

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল বাংলাদেশের স্বস্তি দিয়ে, শেষটা হলো পাকিস্তানের আত্মবিশ্বাসে। প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেও দিন শেষে পুরোপুরি স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৭৯ রান তুলে শক্ত অবস্থান তৈরি করেছে পাকিস্তান, বাংলাদেশ এগিয়ে আছে ২৩৪ রানে।
দিনের শেষে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা ওপেনার আজান আওয়াইস অপরাজিত আছেন ৮৫ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন আবদুল্লাহ ফজল, যিনি ৩৭ রানে অপরাজিত আছেন। দুজনের অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটিতে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা।
ইনিংসের শুরুতেই অবশ্য পাকিস্তানকে চাপে ফেলার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। সপ্তম ওভারে নাহিদ রানার বাউন্সার গিয়ে আঘাত হানে আজানের হেলমেটে। পরে কনকাশন পরীক্ষা করা হলেও খেলা চালিয়ে যান তিনি।
বাংলাদেশ প্রথম সাফল্য পায় ২২তম ওভারের শেষ বলে। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হন ওপেনার ইমাম-উল-হক। ১০৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে ৬৯ রান করে ফেরেন তিনি।
তবে এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। বরং আজান ও আবদুল্লাহ ফজল ধৈর্যের সঙ্গে ব্যাট করে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান।
এর আগে দিনের শুরুতে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে সকালের সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। লিটন দাস ৩৩, মেহেদী হাসান মিরাজ ১০ এবং তাইজুল ইসলাম ১৭ রান করে আউট হন।
জন্মদিনে সেঞ্চুরির আশা জাগিয়েও তা পূরণ করতে পারেননি মুশফিকুর রহিম। ১৭৯ বলে ৮ চারসহ ৭১ রান করে শাহিন শাহ আফ্রিদির ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন তিনি। এটি ছিল টানা তিন টেস্টে তাঁর ফিফটি।
শেষদিকে তাসকিন আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে চারশ পার হয় বাংলাদেশ। ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন এই পেসার। শেষ উইকেটে নাহিদ রানাকে নিয়ে যোগ করেন ২৯ রান।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ আব্বাস। ৫ উইকেট শিকার করেন তিনি। শাহিন শাহ আফ্রিদি নেন ৩টি উইকেট।
দিন শেষে ২৩৪ রানে পিছিয়ে থাকলেও হাতে ৯ উইকেট নিয়ে তৃতীয় দিনের জন্য আত্মবিশ্বাসী পাকিস্তান। অন্যদিকে ম্যাচে এগিয়ে থাকতে দ্রুত উইকেট তুলে নেওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের বোলারদের সামনে।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৫ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে