ম্যাচ জিতিয়েই হাসপাতালে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
তাওহীদ হৃদয়ের (বাঁয়ে) সঙ্গে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেও মাথার চোটের কারণে হাসপাতালে যেতে হয়েছে মেহেদি হাসান মিরাজকে (মাঝে)। ছবি: সংগৃহীত

রাইলি মেরেডিথকে হুক করে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের মুহূর্তটি এনে দিয়েছিলেন তিনিই। কিন্তু সে ম্যাচের প্রেজেন্টেশন সিরিমনিতে উপস্থিত থাকতে পারলেন না টাইগার ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ। তাকে ছুটতে হলো হাসপাতালে।

ম্যাচ শেষের ঠিক আগের ওভারেই নাথান এলিসের একটি বল মিরাজের হেলমেটে আঘাত করেছিল। ওই সময় প্রটোকল অনুযায়ী কনকাশন টেস্টে উৎরে যান তিনি। যে কারণে মাঠ ছাড়তে হয়নি তাকে। কিন্তু ম্যাচ শেষ হতেই আর কোনো ঝুঁকি নেয়নি বাংলাদেশ। সতর্কতার অংশ হিসেবে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে হাসপাতালে।

টিম ম্যানেজার নাফিস ইকবাল পরে গণমাধ্যমকে বলেন, মিরাজের শারীরিক অবস্থা আপাতত ভালো ও স্থিতিশীল। তবে মাথায় আঘাত পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেও দাপুটে জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ে নেমে কোনো রান না করতেই ৩ উইকেট হারিয়ে বসে তাসকিন আর মুস্তাফিজুর রহমানের বোলিং তোপের মুখে। পরের দিকের ব্যাটারদের প্রতিরোধে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে শেষ পর্যন্ত তারা ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে।

বৃষ্টি শেষে ম্যাচ শুরু হলে ডাকওয়ার্থ লুইস (ডিএলএস) মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। কোনো রান না করতেই ড্রেসিং রুমে ফেরেন ওপেনার তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তর জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

৮৬ রানে ভাঙে দ্বিতীয় উইকেট জুটি। ৪২ রান করে আউট হয়ে যান সৌম্য সরকার। ৪২ রান করে আউট হয়ে যান শান্তও। দলের রান তখন ৯৮। থিতু হতে পারেননি লিটন দাসও। ভালো খেলতে খেলতেই ১৮ বলে ২১ রান করে ক্যামেরন গ্রিনের একটি দুর্দান্ত বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

আগের ম্যাচের হিরো মোসাদ্দেকও ১৪ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পার এক ওভারে দুটি বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় বাউন্ডারির জন্য বল তুলে মারলে লং অফে ফিল্ডারের হাতে ধরা পড়েন। দলের রান তখন ১৪৪। জয়ের জন্য তখনো প্রয়োজন ৪৮ রান।

উইকেটে থাকা তাওহীদ হৃদয়ের সঙ্গে তখন যোগ দেন অধিনায়ক মিরাজ। এই দুজনে আর কোনো বিপর্যয় ঘটতে দেননি। ৪৯ বলে অপরাজিত ৫১ রানের জুটি গড়ে এনে দেন ঐতিহাসিক জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন এটি প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের, তেমনি এর মাধ্যমে টানা চারটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও গড়ল টাইগাররা।

এই রান তাড়ার সময়েই নাথান এলিসের শর্ট বলে হেলমেটে আঘাত পান অধিনায়ক মিরাজ। পরে চিকিৎসা নিয়ে খেললেও ম্যাচ শেষেই তাকে নেওয়া হয় হাসপাতালে। এ সময় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার বদলে উপস্থিত ছিলেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের শেষ ম্যাচ আগামী রোববার। সে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে