ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের ক্রিকেটে নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনে দোটানায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিনিয়র খেলোয়াড়দের অনীহা, ফর্ম ও অভিজ্ঞতার ঘাটতি—সব মিলিয়ে সময়ের চাহিদা মেটাতে উপযুক্ত নেতৃত্ব খুঁজে পাচ্ছে না বোর্ড।
মুশফিকুর রহিম ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আর নেতৃত্বে ফিরতে চান না। টেস্ট দলের সাবেক সফল অধিনায়ক মুমিনুল হকও ফিরে আসার প্রস্তাব পেয়েও না বলেছেন।
নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ফর্ম ঠিক রাখতে নেতৃত্বের বাড়তি চাপ নিতে চান না। ফলে সম্ভাব্য হিসেবে বাকি থাকছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাইজুল ইসলাম।
যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এখন পর্যন্ত এই তিনজনের কারও সঙ্গে আনুষ্ঠানিকভাবে টেস্ট নেতৃত্ব নিয়ে বসেনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের পর মাঠে শান্ত ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের আলাপ দেখে গুঞ্জন তৈরি হয়েছিল।
কিন্তু বোর্ডের এক পরিচালক জানালেন—সেটি ছিল শুধুই ব্যাটিং নিয়ে আলোচনা, টেস্ট অধিনায়কত্বের প্রসঙ্গ আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে মুমিনুল নিশ্চিত করেন, বিসিবি তার সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি বলেন, স্যার জানতে চেয়েছিলেন অধিনায়কত্ব নিতে রাজি আছি কিনা। আমি জানিয়েছি, এখন নিতে চাই না।
অন্যদিকে মিরাজ টেস্ট নেতৃত্বে আগ্রহী হলেও তার ওপর বোর্ড খুব একটা আস্থা পাচ্ছে না বলে জানা গেছে। প্রথম পছন্দ হিসেবে ফর্মহীনতা সত্ত্বেও লিটন দাসের নাম সামনে থাকলেও বিবেচনায় আছেন দেশের নির্ভরযোগ্য বামহাতি স্পিনার তাইজুল ইসলামও। তবে দুজনের সঙ্গেই এখনো বসা হয়নি ক্রিকেট পরিচালনা বিভাগের।
এ বিষয়ে বিসিবির এক গুরুত্বপূর্ণ পরিচালক বলেন, লিটন টেস্টে ধারাবাহিক না। একজন অভিজ্ঞ ও প্রভাবশালী টেস্ট ক্রিকেটার হলে ভালো হতো। কিন্তু যারা অভিজ্ঞ, তারা কেউই রাজি হচ্ছে না।

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।
২১ ঘণ্টা আগে
ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।
১ দিন আগে
প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১ দিন আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১ দিন আগে