ওয়ানডে বিশ্বকাপ শুরু ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর— পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দুই গ্রুপ। ছবি: আইসিসির ফেসবুক পেজ থেকে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দুই গ্রুপ। ছবি: আইসিসির ফেসবুক পেজ থেকে

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ২ অক্টোবর কোয়ালিফায়ার পর্যায়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট, গ্রুপ পর্বের খেলা শুরু হবে ৭ অক্টোবর। ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের। এই বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া এই বিশ্বকাপে শুরুতেই থাকছে কোয়ালিফায়ার পর্ব ‘সুপার সিরিজ’। তিন ম্যাচের এই পর্ব থেকে দুটি দল ‘কোয়ালিফায়ার এ’ ও ‘কোয়ালিফায়ার বি’ হিসেবে উঠবে ‘গ্রুপ পর্বে’। আগে থেকে নির্ধারিত ১০টি দলের সঙ্গে তারা যুক্ত হয়ে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

গ্রুপ পর্ব শেষে থাকছে সুপার সেভেন পর্ব। সেখান থেকে শীর্ষ চারটি দল উঠবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনালের বিজয়ীরা ২১ নভেম্বরের ফাইনালে মুখোমুখি হবে। সব মিলিয়ে ম্যাচ হবে ৫৭টি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ বি’তে। এই গ্রুপে আরও রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এই পাঁচটি দলের সঙ্গী হবে বাছাইপর্ব বা সুপার সিরিজের বাধা পেরিয়ে আসা কোয়ালিফায়ার ‘বি’।

অন্যদিকে ‘গ্রুপ এ’তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াসহ তাদের সঙ্গী হিসেবে এই গ্রুপে আরও রয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আর বাছাইপর্ব বা সুপার সিরিজ পেরিয়ে আসা কোয়ালিফায়ার ‘এ’ জায়গা করে নেবে এই গ্রুপে।

একনজরে দেখে নিন ২০২৭ আইসিসি বিশ্বকাপের পুরো সূচি

সুপার সিরিজ

২ অক্টোবর, কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহুক

৪ অক্টোবর, কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২, উইন্ডহুক

৬ অক্টোবর, কোয়ালিফায়ার ২ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহুক

গ্রুপ পর্ব

৭ অক্টোবর, ভারত বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন

৮ অক্টোবর, পাকিস্তান বনাম আফগানিস্তান, শোয়ানে

৮ অক্টোবর, ইংল্যান্ড বনাম বাংলাদেশ, উইন্ডহুক

৯ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম কোয়ালিফায়ার ‘এ’, বুলাওয়েও

৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, কেপটাউন

১০ অক্টোবর, ভারত বনাম পাকিস্তান, জোহানেসবার্গ

১০ অক্টোবর, শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ‘বি’, উইন্ডহুক

১১ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, বুলাওয়েও

১২ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ‘এ’, পার্ল

১২ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কুগোম্পো সিটি

১৩ অক্টোবর, ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, উইন্ডহুক

১৩ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ‘বি’, পার্ল

১৪ অক্টোবর, ভারত বনাম আফগানিস্তান, শোয়ানে

১৫ অক্টোবর, পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন

১৫ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া, হারারে

১৬ অক্টোবর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডারবান

১৬ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, কেবেরহা

১৭ অক্টোবর, ভারত বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন

১৭ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে

১৮ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, কুগোম্পো সিটি

১৯ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম পাকিস্তান, হারারে

১৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ডারবান

২০ অক্টোবর, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ

২০ অক্টোবর, ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে

২১ অক্টোবর, আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, কুগোম্পো সিটি

২২ অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, পার্ল

২২ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ

২৩ অক্টোবর, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কেবেরহা

২৩ অক্টোবর, বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’, শোয়ানে

২৪ অক্টোবর, জিম্বাবুয়ে বনাম ভারত, ভিক্টোরিয়া ফলস

সুপার সেভেন

২৫ অক্টোবর, এ২ বনাম বি৩, জোহানেসবার্গ

২৬ অক্টোবর, বি১ বনাম এ৩, কেবেরহা

২৭ অক্টোবর, বি২ বনাম এবি৪, শোয়ানে

২৮ অক্টোবর, এ১ বনাম এ২, ভিক্টোরিয়া ফলস

২৯ অক্টোবর, বি১ বনাম বি৩, কুগোম্পো সিটি

৩০ অক্টোবর, এ৩ বনাম এবি৪, ভিক্টোরিয়া ফলস

৩১ অক্টোবর, বি২ বনাম এ১, জোহানেসবার্গ

১ নভেম্বর, এ২ বনাম বি১, ভিক্টোরিয়া ফলস

২ নভেম্বর, বি৩ বনাম এবি৪, কেপটাউন

৩ নভেম্বর, বি২ বনাম এ৩, ডারবান

৪ নভেম্বর, এ১ বনাম বি১, পার্ল

৫ নভেম্বর, এ২ বনাম এবি৪, ডারবান

৬ নভেম্বর, বি২ বনাম বি৩, ব্লুমফন্টেইন

৭ নভেম্বর, এ১ বনাম এ৩, কেপটাউন

৮ নভেম্বর, বি১ বনাম এবি৪, ডারবান

৯ নভেম্বর, বি২ বনাম এ২, কেবেরহা

১০ নভেম্বর, এ৩ বনাম বি৩, ব্লুমফন্টেইন

১১ নভেম্বর, এ১ বনাম এবি৪, কেবেরহা

১২ নভেম্বর, বি২ বনাম বি১, কেপটাউন

১৩ নভেম্বর, এ২ বনাম এ৩, ব্লুমফন্টেইন

১৪ নভেম্বর, এ১ বনাম বি৩, ডারবান

সেমিফাইনাল

১৭ নভেম্বর, সেমিফাইনাল ১, কেপটাউন

১৮ নভেম্বর, সেমিফাইনাল ২, শোয়ানে

ফাইনাল

২১ নভেম্বর, ফাইনাল, জোহানেসবার্গ

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement