ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতীয় ক্রিকেটে শুরু হলো নেতৃত্বের নতুন অধ্যায়। দীর্ঘদিনের সফল অধিনায়ক রোহিত শর্মার জায়গায় ওয়ানডে দলের দায়িত্ব পেলেন তরুণ ব্যাটার শুভমান গিল। টেস্টের পর এবার ওয়ানডে দলকেও নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই গিলকে অধিনায়ক হিসেবে দেখা যাবে।

শনিবার (৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বিসিসিআইয়ের ভার্চুয়াল বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে যুক্ত ছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর ও বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া। রোহিত শর্মার সঙ্গে আলোচনা শেষে কমিটি সিদ্ধান্ত নেয়—২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই নেতৃত্বের রদবদল প্রয়োজন।

রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন ৫৬ ম্যাচে, যার মধ্যে জয় এসেছে ৪২টিতে। তার নেতৃত্বে ভারত জিতেছে ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, আর ২০২৩ বিশ্বকাপে দলটি পৌঁছেছিল ফাইনালে।

ভারতের নতুন ওয়ানডে অধ্যায়ের সূচনা হচ্ছে শুভমান গিলের হাত ধরে। তরুণদের নিয়ে নতুন যাত্রায় নামছে টিম ইন্ডিয়া—লক্ষ্য, ২০২৭ বিশ্বকাপের শিরোপা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১৬ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে