ফাইনালে টস জিতে বোলিংয়ে দ. আফ্রিকা

ডেস্ক, রাজনীতি ডটকম

নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত। টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা।

আজ রবিবার (২ নভেম্বর) এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফ্রিকা অধিনায়ক। এর আগে, চলতি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে দু’দলের দেখায় ভারতে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের প্রথম পর্বে দু’দলেই ৭টি নকরে ম্যাচ খেলে, ৭ ম্যাচের ৫টিতে জয় ও ২টি পরাজয়ের শিকার হয় দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ৭ ম্যাচের ৩টি জয়, ৩টিতে পরাজয় এবং ১টি পরিত্যক্ত হয় ভারতের।

প্রথম পর্বে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিতে পা রাখে আফ্রিকা, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে প্রোটিয়ারা।

অপরদিকে, ৭ ম্যাচে ৭ পয়েন্ট সেমিতে পা রাখে ভারত, সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

২১ ঘণ্টা আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে

সাইবারির ৭১ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।

১ দিন আগে